শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ব্লকেডের পর এবার নতুন কর্মসূচি ঘোষণা সচিবালয় কর্মচারীদের

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৯৭ পড়া হয়েছে

ব্লকেডের পর এবার নতুন কর্মসূচি ঘোষণা সচিবালয় কর্মচারীদের

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে বৃহস্পতিবার দেওয়া ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর রোববার (২২ জুন) পূর্বঘোষিত অর্থ মন্ত্রণালয়ে ব্লকেড কর্মসূচি পালন করছে সচিবালয়ের কর্মচারীরা। আর সেই ব্লকেড কর্মসূচি থেকে এবার নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা।

এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে অধ্যাদেশ নিয়ে কোনো সিদ্ধান্ত না আসায় আগামীকাল সোমবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত কলম বিরতি ঘোষণা করা হয়েছে ব্লকেড কর্মসূচি থেকে।

সচিবালয়ে বিক্ষোভ মিছিল করছেন কর্মচারীরা

এর আগে গত বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে বিক্ষোভ মিছিল করেন কর্মচারীরা। পরে সমাবেশ থেকে অধ্যাদেশ বাতিলে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। যদি এ সময়ের মধ্যে অধ্যাদেশ বাতিল না হয়, তাহলে রোববার থেকে অর্থ মন্ত্রণালয়ে ব্লকেড কর্মসূচি পালন করবেন কর্মচারীরা। কোনো উপদষ্টো অধ্যাদেশ বাতিলের বিরোধিতা করলে তার পদত্যাগ দাবি করা হবে।

উল্লেখ্য, চার ধরনের শৃঙ্খলাভঙ্গের অপরাধের জন্য বিভাগীয় মামলা ছাড়াই শুধু কারণ দর্শানোর নোটিশ দিয়ে চাকরিচ্যুত করা যাবে এমন বিধান রেখে গত ২৫ মে সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ জারি করা হয়। এর আগে ২২ মে উপদষ্টো পরিষদের সভায় অধ্যাদেশটির খসড়া অনুমোদন হয়। ২৪ মে থেকে আইনটি প্রত্যাহারের দাবিতে সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সংগঠনগুলো সম্মিলিতভাবে আন্দোলন করে আসছিলেন। তারা অধ্যাদেশটিকে নিবর্তনমূলক ও কালো আইন হিসাবে অবহিত করছেন। ঈদের ছুটির পর সোমবার (১৬ জুন) ফের আন্দোলনে নামেন সচিবালয়ের কর্মচারীরা। যা আজ রোববারও অব্যাহত আছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024