শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

কাতারে হামলার সময় মাঝ আকাশে আটকা পড়েন লেবাননের প্রধানমন্ত্রী

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ২৫৬ পড়া হয়েছে

কাতারে হামলার সময় মাঝ আকাশে আটকা পড়েন লেবাননের প্রধানমন্ত্রী

লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম কাতার সফরে যাচ্ছিলেন। তাকে বহনকারী উড়োজাহাজ যখন কাতারের আকাশে। ঠিক সেই মুহূর্তেই ইরান একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে দোহার কাছে যুক্তরাষ্ট্রের আল-উদেইদ বিমানঘাঁটিতে। আতঙ্কে কাতার সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হঠাৎই বন্ধ করে দেয় তাদের আকাশসীমা।

এ নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েন লেবাননের প্রধানমন্ত্রীও। পরে সরকারঘনিষ্ঠ এক উপদেষ্টা পরে বিবিসিকে জানান, এই নাটকীয় পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রী পরে বাহরাইনে জরুরি অবতরণ করেন।

ঘটনাটি ঘটেছে সোমবার (২৩ জুন)। কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল–উদেইদ বিমানঘাঁটিতে হামলা চালায় ইরান। এতে হতাহতের ঘটনা না ঘটলেও মধ্যপ্রাচ্যজুড়ে চরম অনিশ্চয়তা দেখা দেয়। শুধু কাতার নয়, আশপাশের কুয়েত ও বাহরাইন নিজেদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেয়।

যদিও পরবর্তী সময় কাতারের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, আকাশপথে স্বাভাবিক পরিস্থিতি ফিরে এসেছে। কুয়েত ও বাহরাইন আকাশসীমা খুলে দেওয়ার কথা জানিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ের কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের বিমানবন্দরগুলোর কার্যক্রমও এখন পুরোপুরি চালু রয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত আকাশসীমা খুলে দেওয়ার পর কাতারে পৌঁছেছেন লেবাননের প্রধানমন্ত্রী।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024