শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

দেশে প্রথমবারের মতো গুগল পে চালু হচ্ছে আজ, যেসব সুবিধা পাওয়া যাবে

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৩৩৩ পড়া হয়েছে

বাংলাদেশে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে গুগলের ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘গুগল পে’। মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

প্রযুক্তি জায়ান্ট গুগলের সঙ্গে অংশীদার হয়ে এই সেবা চালু করছে সিটি ব্যাংক। সহযোগী হিসেবে থাকছে আন্তর্জাতিক কার্ড ব্র্যান্ড মাস্টারকার্ড ও ভিসা। সিটি ব্যাংকই গুগল পে’র সঙ্গে সরাসরি সংযুক্ত হওয়া দেশের প্রথম ব্যাংক।

গুগল পে চালুর ফলে দেশের গ্রাহকরা স্মার্টফোনে গুগল পে অ্যাপ ব্যবহার করে আরও সহজ, দ্রুত ও নিরাপদভাবে লেনদেন করতে পারবেন। স্মার্টফোনের মাধ্যমে যেকোনও পয়েন্ট-অব-সেল (পিওএস) টার্মিনালে দেশে বা বিদেশে ফোন ট্যাপ করেই অর্থ পরিশোধ সম্ভব হবে। এতে আর আলাদাভাবে প্লাস্টিক কার্ড সঙ্গে বহনের প্রয়োজন হবে না। লেনদেনের জন্য গুগল কোনও ফি নিচ্ছে না।

প্রথম ধাপে এই সুবিধা শুধু সিটি ব্যাংকের মাস্টারকার্ড ও ভিসা কার্ডধারীরা ব্যবহার করতে পারবেন। গ্রাহকদের একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন থাকতে হবে এবং প্লে স্টোর থেকে গুগল পে অ্যাপ ডাউনলোড করে সেখানে নিজের সিটি ব্যাংক কার্ডের তথ্য যুক্ত করতে হবে। কার্ড যুক্ত হয়ে গেলে ব্যবহারকারী যেকোনও দোকান বা রেস্তোরাঁয় ফোন ট্যাপ করেই সহজে পেমেন্ট করতে পারবেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024