শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ফেয়ার ইলেকট্রনিক্স অর্জন করলো গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড ২০২৫

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ২৯৮ পড়া হয়েছে

বাংলাদেশে হাইসেন্স এবং স্যামসাং মোবাইল ও কনজিউমার ইলেকট্রনিক্স পণ্যের গর্বিত প্রস্তুতকারক ফেয়ার ইলেকট্রনিক্স ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড ২০২৫’ অর্জন করেছে।

মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীর হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

ফেয়ার গ্রুপের পরিচালক মুতাসসিম দায়ান ‘ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স পণ্য প্রস্তুতকারক ইন্ডাস্ট্রি’ বিভাগে ফেয়ার ইলেকট্রনিক্সের পক্ষে এই পুরস্কার গ্রহণ করেন।

নরসিংদীর শিবপুরে অবস্থিত ফেয়ার ইলেকট্রনিক্সের আন্তর্জাতিক মানসম্পন্ন কারখানায় শতাধিক দক্ষ বাংলাদেশি কর্মী কাজ করছেন। এখানে পরিবেশ ব্যবস্থাপনা সিস্টেম অনুযায়ী পরিবেশগত ঝুঁকি মূল্যায়ন, কর্মীদের প্রশিক্ষণ ও পরিবেশবান্ধব নীতিমালা বাস্তবায়ন করা হয়। কারখানাটি পরিবেশবান্ধব প্রযুক্তি, জ্বালানি-সাশ্রয়ী ব্যবস্থা এবং আন্তর্জাতিক মান বজায় রেখে বৈশ্বিক ব্র্যান্ডের উৎপাদনে অগ্রণী ভূমিকা রাখছে।

‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড নীতিমালা-২০২০’ এর আওতায় গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড-২০২৫ দেওয়ার জন্য ১৬টি খাতের এ ৩০টি শিল্প-কারখানাকে মনোনীত করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024