শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সারাদেশে একযোগে অভিযানে গ্রেপ্তার ১৮৩৩ জন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৩৯৪ পড়া হয়েছে

সারাদেশে একযোগে অভিযানে গ্রেপ্তার ১৮৩৩ জন

গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে আরও ১ হাজার ৮৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ১৯১ জন এবং অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৬৪২ জন।

বুধবার (২৫ জুন) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ১৯১ জন এবং অন্যান্য ঘটনায় ৬৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সবমিলিয়ে মোট ১ হাজার ৮৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযান চলাকালে ৩টি পিস্তল, ২টি একনলা বন্দুক-টি-৭.৬৫ মি.মি., ৪টি দেশীয় তৈরি পাইপগান, ১টি সবুজ রঙের কার্তুজ, ২টি ম্যাগজিন, ৬ রাউন্ড গুলি, ৭ রাউন্ড ৩০৩ রাইফেলের গুলি, ৮ রাউন্ড ১২ বোর কার্তুজ, ২টি চাপাতি, ১টি ধারালো তলোয়ার, ১টি লোহার তৈরি সুলফি, ১টি লোহার পাইপ, ৫টি রামদা ও ১টি চাকু জব্দ করা হয়।

সবশেষে বলা হয়, বিশেষ অভিযান চলমান থাকবে এবং গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024