শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদ সভায় অনুমোদন পেলেন নতুন বিনিয়োগ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৪৩১ পড়া হয়েছে

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের ৬৬তম সভা অনুষ্ঠিত হয়েছে । আজ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান ও বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল বাহারুল আলম, বিপিএম।

বৃহস্পতিবার (২৬ জুন) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিনিয়োগ প্রস্তাব অনুমোদন এবং ব্যাংকের ভবিষ্যৎ নীতিনির্ধারণী বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। এ ছাড়া ব্যাংকের পরিচালনা ও কর্মকৌশল পর্যালোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন— মহাপরিচালক (ডিজি), র‍্যাব, এ কে এম শহিদুর রহমান, বিপিএম, পিপিএম, এনডিসি, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজি), স্পেশাল ব্রাঞ্চ, মো. গোলাম রসুল , ডিআইজি (অ্যাডমিন), পুলিশ হেডকোয়ার্টার্স, কাজী মো. ফজলুল করিম, বিপিএম (সেবা) অতিরিক্ত ডিআইজি (হাইওয়ে পুলিশ), মুনতাসিরুল ইসলাম, পিপিএম, অতিরিক্ত ডিআইজি, বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট, আহম্মদ মুঈদ, বিপিএম (সেবা) ইন্সপেক্টর, বাংলাদেশ পুলিশ ও প্রেসিডেন্ট, বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন, কামরুল হাসান তালুকদার।

এছাড়া ছিলেন স্বতন্ত্র পরিচালক মাসুদ খান, এফসিএ, এফসিএমএ ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব), কমিউনিটি ব্যাংক, কিমিয়া সাআদত কোম্পানি সচিব, সাইফুল আলম, এফসিএস।

সভায় ব্যাংকের বর্তমান আর্থিক কার্যক্রম, প্রযুক্তিগত অগ্রগতি, ঝুঁকি ব্যবস্থাপনা এবং গ্রাহকসেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এতে বেশ কয়েকটি নতুন বিনিয়োগ প্রস্তাব অনুমোদন পেলেন, যা ভবিষ্যতে ব্যাংকের সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানানো হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024