শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ফের বেজে উঠতে পারে যুদ্ধের দামামা, যা জানালেন ট্রাম্প

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৩৭৪ পড়া হয়েছে

ফের বেজে উঠতে পারে যুদ্ধের দামামা, যা জানালেন ট্রাম্প

তীব্র সংঘাতময় ১২ দিন শেষে আপাতত যুদ্ধবিরতি চলছে ইরান ও ইসরায়েলের মধ্যে। ফলে স্বস্তি ফিরতে শুরু করেছে বিশ্ববাজারে। তবে, এই স্বস্তি হয়তো স্থায়ী হচ্ছে না বেশি দিন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করছেন তেমনটাই।

তার মতে, এই মুহূর্তে যুদ্ধবিরতি চললেও ‘সত্যিকার অর্থে’ যুদ্ধ থেকে সরে আসেনি ইরান ও ইসরায়েল। ‘শিগগিরই কোনো দিন’ ফের সংঘাতে জড়াতে পারে তারা।

ন্যাটোর সম্মেলন উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেদারল্যান্ডসের হেগ শহরে ছিলেন বুধবার (২৫ জুন)। সেখানে সম্মেলনের অবসরে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে ইরান-ইসরায়েলের সাম্প্রতিক সংঘাত প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা অনেকেই ভাবছি এটা শেষ হয়ে গেছে; কিন্তু আমার মনে হয় না ইরান এবং ইসরায়েল সত্যিকার অর্থেই বিরতি মেনে নিয়েছে। আমার ধারণা, একটানা কঠিন এবং ভয়াবহ সংঘাতে ক্লান্ত হয়ে পড়েছিল তারা, তাই বিশ্রাম নিচ্ছে।

ট্রাম্প বলেন, আবার কি সংঘাত শুরু হতে পারে? আমার মনে হয় যেকোনো দিন এটা শুরু হতে পারে এবং সেই দিন হয়তো শিগগিরই আসবে।

উল্লেখ্য, পরমাণু বোমা তৈরির দ্বারপ্রান্তে পৌঁছে গেছে ইরান—এমন অভিযোগ তুলে গত ১৩ জুন রাজধানী তেহরান ও অন্যান্য এলাকায় বিমান অভিযান শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী। এই অভিযানের জবাবে ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা শুরু করে ইরানও।

ইরান-ইসরায়েলের এ সংঘাত শুরুর ১০ দিন পর ২২ জুন মধ্যরাতে ইসরায়েলের তিনটি পরমাণু স্থাপনায় হামলা চালায় মার্কিন বিমান বাহিনী। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সামরিক কমান্ড এ অভিযানের নাম দিয়েছিল ‘দ্য মিডনাইট হ্যামার’।

এই অপারেশন পরিচালনার একদিন পরই ইরান-ইসরায়েলে যুদ্ধবিরতি ঘোষণা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই সোশ্যাল মিডিয়ায় তিনি জোর দিয়ে বলেন, কোনভাবেই ইরানের পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করতে দেবেন না। কিন্তু, এখন পর্যন্ত ইরান তাদের পারমাণবিক কর্মসূচির বিষয়ে অনড় বলেই মনে হচ্ছে। এরইমধ্যে জাতিসংঘের পরমাণুবিষয়ক নজরদারি সংস্থার ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির (আইএইএ) সঙ্গে সহযোগিতা স্থগিত বিষয়ক একটি বিল পাস করেছে ইরানের পার্লামেন্ট। এছাড়া, যুদ্ধবিরতিতে সম্মতি জ্ঞাপন করে এখন পর্যন্ত কোনও বক্তব্যও আসেনি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনির দিক থেকে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024