শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ইরানের কোনও পারমাণবিক স্থাপনা থেকে কিছুই সরানো হয়নি : ট্রাম্প

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ১০৪ পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের কোনও পারমাণবিক স্থাপনা থেকে কিছুই সরানো হয়নি। তার দাবি মতে, সেখানকার গাড়ি ও ট্রাক কেবল কংক্রিটের কাজের জন্য ব্যবহৃত হচ্ছিল।

ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, যেসব গাড়ি ও ছোট ট্রাক সেখানে দেখা গেছে, সেগুলো ছিল কংক্রিট কর্মীদের। তারা কূপের মুখ ঢেকে দিতে কাজ করছিল। স্থাপনাটি থেকে কিছুই সরানো হয়নি। সরাতে অনেক সময় লাগত। এটি অত্যন্ত বিপজ্জনক, ভারী ও কঠিন একটি কাজ।

ট্রাম্পের এই মন্তব্য তার প্রতিরক্ষা সচিবের আগের বক্তব্যেরই প্রতিধ্বনি। এর আগে শনিবার প্রতিরক্ষা সচিব বলেছিলেন, ইরান তার ইউরেনিয়াম মজুত অন্য কোথাও সরিয়ে নিয়েছে বলে কোনও গোয়েন্দা তথ্য তাদের হাতে নেই।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার প্রভাব নিয়ে বিভিন্ন সাংঘর্ষিক তথ্য সামনে আসছে। ট্রাম্পের দাবি, ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়ে গেছে। তবে ফাঁস হওয়া গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, ইরান মাত্র কয়েক মাস পিছিয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024