শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

এক মাসে আন্তঃব্যাংক লেনদেন কমেছে লাখ কোটি টাকা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ১০০ পড়া হয়েছে

এক মাসে আন্তঃব্যাংক লেনদেন কমেছে লাখ কোটি টাকা

চলমান অর্থনৈতিক মন্দা, বেসরকারি খাতে ঋণের জোগান কম ও তারল্য সংকটের কারণে আন্তঃব্যাংক লেনদেন এক মাসের ব্যবধানে কমেছে লাখ কোটি টাকার বেশি। চলতি বছরের জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে এই লেনদেন কমেছে ১ লাখ ১৩ হাজার ৯৯ কোটি টাকা। তবে গত বছরের ফেব্রুয়ারির তুলনায় লেনদেন বেড়েছে ৪৪ হাজার ৪০২ কোটি টাকা।

বৃহস্পতিবার প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।

সূত্র জানায়, দেশে বিদ্যমান রাজনৈতিক অস্থিরতা ও বাণিজ্যিক ব্যাংকগুলোতে তারল্য সংকটের কারণে অর্থনৈতিক কর্মকাণ্ড কিছুটা কমে গেছে। বিশেষ করে বেসরকারি খাতে বিনিয়োগ কম হওয়ায় এ খাতে ঋণের প্রবাহও কমেছে।

এছাড়া আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক খাতে সংঘটিত লুটপাটের কারণে ব্যাংকগুলোর ঋণ বিতরণের সক্ষমতাও কমে গেছে। বিশেষ করে লুটপাটের শিকার ১১টি ব্যাংক চাহিদা অনুযায়ী অর্থ লেনদেন করতে পারছে না। ফলে আন্তঃব্যাংকেও তাদের লেনদেন কমেছে। দুর্বল কয়েকটি ব্যাংক আন্তঃব্যাংক থেকে ধার নিয়ে তা পরিশোধ করতে পারছে না। এসব কারণে লেনদেন কমেছে।

সংশ্লিষ্টরা জানান, আন্তঃব্যাংকে লেনদেন বৃদ্ধি মানেই হচ্ছে ব্যাংক খাত শক্তিশালী ও অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি বাড়ছে। যে কারণে লেনদেন বাড়ছে। এর প্রভাবে টাকার হাতবদল বেশি হচ্ছে। এসব কর্মকাণ্ডে সার্বিকভাবে ভাটা পড়লেই আন্তঃব্যাংকে লেনদেন কমে যায়। তবে লেনদেন উঠানামা করছে। কোনো মাসে বেশি চাহিদা থাকছে। কোনো মাসে কমছে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন থেকে পাওয়া তথ্যে দেখা যায়, জানুয়ারিতে আন্তঃব্যাংকে লেনদেন হয়েছিল ৭ লাখ ৬০ হাজার ৭১৪ কোটি টাকা। ফেব্রুয়ারিতে তা কমে লেনদেন হয়েছে ৬ লাখ ৪৭ হাজার ৬১৫ কোটি টাকা। এক মাসে লেনদেন কমেছে ১ লাখ ১৩ হাজার ৯৯ কোটি টাকা। তবে গত বছরের ফেব্রুয়ারিতে আন্তঃব্যাংকে লেনদেন হয়েছিল ৬ লাখ ৩ হাজার ২১৩ কোটি টাকা। সেই তুলনায় চলতি বছরের ফেব্রুয়ারিতে লেনদেন বেড়েছে ৪৪ হাজার ৪০২ কোটি টাকা।

গত বছরের নভেম্বরে আন্তঃব্যাংকে লেনদেন হয়েছিল ৬ লাখ ৫২ হাজার ৪২৩ কোটি টাকা। একই বছরের ডিসেম্বরে হয়েছিল ৭ লাখ ২৯ হাজার ৮০ কোটি টাকা। নভেম্বরের তুলনায় ডিসেম্বরে লেনদেন বেড়েছিল ৭৬ হাজার ৬৫৭ কোটি টাকা। ডিসেম্বরের তুলনায় জানুয়ারিতে লেনদেন বেড়েছে ৩১ হাজার ৬৩৪ কোটি টাকা। কিন্তু জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে লেনদেন বেশ কমে লাখ কোটি টাকা ছাড়িয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024