শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

মাত্র ২৪ বছর বয়সেই ৩০০ গোল আর্লিং হলান্ডের

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ১৭৯ পড়া হয়েছে

শুরুর একাদশে ছিলেন না আর্লিং হল্যান্ড। ওমার মার্মুশের বদলি হিসেবে মাঠে নামলেন তিনি দ্বিতীয়ার্ধের শুরুতে। সাত মিনিটের মধ্যেই তাকে দেখা গেল গোল উদযাপন করতে। গোলটি খুব নান্দনিক কিছু না হলেও উপলক্ষটি বিশেষ কিছুই। এই গোলেই ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার স্পর্শ করলেন দারুণ এক মাইলফলক।

ক্লাব বিশ্বকাপে বৃহস্পতিবার (২৬ জুন) ইউভেন্তুসকে ৫-২ গোলে উড়িয়ে ‘জি’ গ্রুপের সেরা হয় ম্যানচেস্টার সিটি। দলের তৃতীয় গোলটি আসে হলান্ডের পা থেকে। ক্লাব ও দেশ মিলিয়ে ২৪ বছর বয়সী তারকার ৩০০তম গোল এটি। অবিশ্বাস্যভাবে ৩৭০ ম্যাচেই গোলের ট্রিপল সেঞ্চুরি হলো তার।

ইএসপিএনের মতে, মাইলফলকের দ্রুততায় তিনি পেছনে ফেলেছেন তিন মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদো (৫৫৪ ম্যাচ), লিওনেল মেসি (৪১৮ ম্যাচ) ও কিলিয়ান এমবাপেকে (৪০৯ ম্যাচ)। সবচেয়ে বেশি গোল করেছেন তিনি অবশ্যই সিটির জার্সিতেই। ইংলিশ দলটির হয়ে ১৪৫ ম্যাচেই তার গোল হয়ে গেল ১২৪টি।

দারুণ মাইলফলকের দিনে এই তারকাকে শুভেচ্ছা জানান তার কোচ পেপ গুয়ার্দিওলা। তিনি বলেন, আমি কেবল বলতে পারি, ‘অভিনন্দন।’ ২৪ বছর বয়সেই ৩০০ গোল করে ফেলেছে… স্ট্রাইকার হিসেবে তার দারুণ প্রশংসা করি আমি। আর্লিংয়ের জন্য আমি এত খুশি… সে যত গোল করে এবং ছোট জায়গার ভেতর যত সম্পৃক্ত থাকে… এসব এত এত ভালো…।

ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোয় হলান্ডদের প্রতিপক্ষ সৌদি আরবের ক্লাব আল-হিলাল।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024