শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

করোনায় আরও ২ জনের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৮২ পড়া হয়েছে

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১৮১টি নমুনা পরীক্ষা করে ৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। আর এ সময়ের মধ্যে মারা গেছেন ২ জন।

শনিবার (২৮ জুন) স্বাস্থ্য অধিদফতরের সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এদিন প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ৩ দশমিক ৮৭ শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুইজনের একজন পুরুষ, আরেকজন নারী। তাদের একজনের বয়স ৩১-৪০ বছর, আরেকজনের ৭১-৮০ বছরের মধ্যে। দুইজনের একজন চট্টগ্রাম, আরেকজন সিলেট বিভাগের। তাদের একজন সরকারি, অপরজন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে ২৯ হাজার ৫২১ জন মারা গেছেন। তাদের মধ্যে চলতি বছর মারা গেছেন ২২ জন। এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ২০ লাখ ৫২ হাজার ৮০ জন। ২০২৫ সালে শনাক্ত হয়েছেন ৫৩৫ জন।

অধিদফতর আরও জানায়, ২০২০ সালের ১৮ মার্চ থেকে এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫২১ জনের। এর মধ্যে চলতি বছরের জানুয়ারি থেকে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২২ জনের।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024