শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

শাটডাউন প্রত্যাহারে স্বাভাবিক অবস্থায় ফিরেছে হিলি স্থলবন্দর

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১০০ পড়া হয়েছে

এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করায় দিনাজপুরের হিলি স্থলবন্দরে কাস্টমস কর্মকর্তা-কর্মচারীরা তাদের কাজে যোগ দিয়েছেন। এতে স্বাভাবিক অবস্থায় ফিরেছে কাস্টমসের কার্যক্রম।

সোমবার (৩০ জুন) সকাল থেকে কাস্টমস-কর্মকর্তা কর্মচারীরা কাজে যোগ দেন। এতে শুল্ক স্টেশনের কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করেছে। সিআ্যন্ডএফ এজেন্টরা সকাল থেকেই কাস্টমসে আসতে শুরু করায় বন্দরে আটকে থাকা আমদানিকৃত পণ্যের বিল অব এন্ট্রি সাবমিট থেকে শুরু করে পরিক্ষণ শুল্কায়ন কার্যক্রম শুরু হয়েছে। এতে স্বস্তি ফিরেছে বন্দরের আমদানিকারক ও সিআ্যন্ডএফ এজেন্টদের মাঝে। সেইসাথে বন্দরের ভেতরে পণ্য লোড-আনলোড কার্যক্রম শুরু হয়েছে।

তবে এই প্রতিবেদন সংগ্রহ করা পর্যন্ত কোনও পণ্য বোঝাই ট্রাক বন্দরে প্রবেশ করেনি। ব্যবসায়ীরা বলছেন, সাধারণত দুপুর ১২টার পর থেকে ভারত থেকে আমদানিকৃত পণ্য বোঝাই ট্রাক বন্দরে প্রবেশ শুরু হয়।

উল্লেখ্য, এনবিআর চেয়ারম্যানের অপসারনের দাবিতে গত শনিবার ও রোববার দুদিন কমপ্লিট শাটডাউন কর্মসুচীর কারণে কাস্টমস কর্মকর্তা কর্মচারীরা কাজ না করায় গেলো দুই দিনে ৭ থেকে ৮ কোটি টাকা সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে কাস্টমস সূত্রে জানা গেছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024