শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

অর্থবছর শেষে দেশের রিজার্ভের পরিমাণ জানাল কেন্দ্রীয় ব্যাংক

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ৭১ পড়া হয়েছে

২০২৪-২৫ অর্থবছরের শেষ দিনে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩১ দশমিক ৬৮ বিলিয়ন ডলারে।

মঙ্গলবার (১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, গত ৩০ জুন পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩১৬৮৩ দশমিক ৯৭ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) গৃহীত হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী এই রিজার্ভের পরিমাণ ২৬৬৬৩ দশমিক ৬৬ মিলিয়ন ডলার।

এর আগের দিন অর্থাৎ ২৯ জুন পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ৩১৩১৩ দশমিক ৭৫ মিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২৬৩২৫ দশমিক ৫৬ মিলিয়ন ডলার। অর্থাৎ এক দিনের ব্যবধানে উভয় পদ্ধতিতে রিজার্ভে বেড়েছে প্রায় ৩৭০ মিলিয়ন ডলার।

উল্লেখ্য, নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।

রিজার্ভের এই ইতিবাচক প্রবণতা বৈদেশিক লেনদেন ও অর্থনৈতিক স্থিতিশীলতার ক্ষেত্রে স্বস্তির বার্তা দিচ্ছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তবে দীর্ঘমেয়াদে এ ধারা বজায় রাখতে রপ্তানি ও রেমিট্যান্স বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করা হচ্ছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024