শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ডিএসইর নতুন সিওও মোহাম্মদ আসাদুর রহমান

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ৬৭ পড়া হয়েছে

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) হয়েছেন মোহাম্মদ আসাদুর রহমান। গতকাল সোমবার তিনি এ পদে যোগ দিয়েছেন। ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) যোগদানের আগপর্যন্ত আসাদুর রহমান সিওওর পাশাপাশি ভারপ্রাপ্ত এমডি হিসেবেও দায়িত্ব পালন করবেন।

আসাদুর রহমান ২০১০ সালের ১৫ এপ্রিল সহকারী মহাব্যবস্থাপক হিসেবে ডিএসইতে যোগ দেন। ২০১৩ সালে তিনি উপমহাব্যবস্থাপক হিসেবে পদোন্নতি পান। এরপর ২০১৭ সাল থেকে ডিএসইর মহাব্যবস্থাপক ও কোম্পানি সচিব হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

আসাদুর রহমান বিভিন্ন সময় ডিএসইর পরিচালনা পর্ষদ ও করপোরেট অ্যাফেয়ার্স বিভাগ, টিআরইসি অ্যাফেয়ার্স বিভাগ, লিগ্যাল অ্যাফেয়ার্স বিভাগ, জনসংযোগ ও প্রকাশনা বিভাগ এবং আন্তর্জাতিক বিষয়ক বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

কর্মজীবনে বিভিন্ন সময় ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রতিনিধি হিসেবে আসাদুর রহমান ফিলিপাইন, সিঙ্গাপুর, সাংহাই (চীন), ভারত, মালদ্বীপ, জার্মানিসহ বিশ্বের বিভিন্ন দেশের একাধিক স্টক এক্সচেঞ্জের সঙ্গে সভায় অংশ নেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024