শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

কারাগারে থেকেই ইমরান খানের কঠোর আন্দোলনের ডাক দিলেন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১০১ পড়া হয়েছে

কারাগারে থেকেই ইমরান খানের কঠোর আন্দোলনের ডাক দিলেন

কারাগারে বসেই সরকার পতনে কঠোর আন্দোলনের ডাক দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও প্রধান বিরোধী দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ইমরান খান।

পবিত্র আশুরার পর দেশের সব নাগরিক ও নিজ রাজনৈতিক দলের কর্মী-সমর্থকদের ফের রাজপথে নামার আহ্বান জানিয়েছেন তিনি।

এদিকে তার দল পিটিআইও ঘোষণা দিয়েছে, শিগগিরই আন্দোলন শুরু করবে তারা। আর এবার সরকারকে কঠিন জবাব দেওয়ার জন্যও প্রস্তুত থাকবে বলে জানিয়েছে দলটি।

বৃহস্পতিবার (৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টের মাধ্যমে ইমরান খানের এই আন্দোলনের বার্তা দিয়েছে তার দল পিটিআই।

পোস্টে ইমরানের বরাত দিয়ে বলা হয়েছে, ক্ষমতাসীন শেহবাজ শরিফ সরকার সংসদে সংবিধানের ২৭তম সংশোধনী আনার প্রস্তুতি নিচ্ছে। একটি ভুয়া সংসদের মাধ্যমে সংবিধানের ২৭তম সংশোধনী আনার আনুষ্ঠানিকতায় না গিয়ে প্রকাশ্যে রাজতন্ত্র ঘোষণা করাই ভালো হবে। কারণ, দেশে আজ যা আছে তা হলো সরাসরি একনায়কতন্ত্র, যা জোর করে দেশের উপর চাপিয়ে দেওয়া হয়েছে।

সেইসঙ্গে সংবিধানের ২৭তম সংশোধনী রুখতে শেহবাজ সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলনের ডাক দিয়েছেন ইমরান খান। আশুরার পরই দেশের সব নাগরিক, বিশেষ করে তার রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআইর কর্মী ও সমর্থকদের রাজপথে নামার আহ্বান জানিয়েছেন তিনি।

ইমরান খান বলেছেন, বর্তমান সরকারের দাসত্ব মেনে নেওয়ার চাইতে কারাগারের অন্ধকারেই থাকতে চান তিনি। তার কণ্ঠরোধের সব চেষ্টা করা হচ্ছে যাতে তার বার্তা জনগণের কাছে না পৌঁছায়।

তার ভাষ্য, এক মাফিয়া গোষ্ঠী পুরো জাতিকে দাস করে রাখতে চায়। আমি অন্ধকার কারাগারে নির্জন কারাবাস সহ্য করতে ইচ্ছুক, কিন্তু আমি কখনই দাসত্ব মেনে নেব না।

পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনিরেরও কঠোর সমালোচনা করেন ইমরান। বলেন, যখন এক স্বৈরশাসক ক্ষমতায় আসে, তখন ভোটের প্রয়োজন হয় না, তারা বলপ্রয়োগের মাধ্যমে শাসন করে। তিনি আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে দেখা না করে আসিম মুনিরের সঙ্গে সাক্ষাৎ করে প্রমাণ করেছেন পাকিস্তানের আসল ক্ষমতা কার হাতে।

ইমরানের এমন ঘোষণার পর পাকিস্তানজুড়ে সরকারবিরোধী আন্দোলনে নামার কথা জানিয়েছে পিটিআই। দলের জ্যেষ্ঠ নেতারা গণমাধ্যমকে জানিয়েছেন, আশুরা শেষেই তারা শান্তিপূর্ণ রাজনৈতিক আন্দোলন শুরু করবে, তবে সরকার বাধা দিলে তার জবাব দেওয়ার প্রস্তুতিও থাকবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024