শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সন্তান দত্তক নিতে চান জয়া আহসান!

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ৭৭ পড়া হয়েছে

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান জানিয়েছেন, তিনি মা হতে চান, তবে গর্ভে ধারণ করে নয়, সন্তান দত্তক নিয়ে। সম্প্রতি ‘ডিয়ার মা’ সিনেমার প্রচারে অংশ নিতে গিয়ে এই অভিব্যক্তি প্রকাশ করেন তিনি।

জয়া জানান, যুদ্ধবিধ্বস্ত কোনো এলাকা থেকে একটি শিশু দত্তক নেওয়ার পরিকল্পনা করেছিলেন তিনি ও তার বোন। তবে প্রক্রিয়াগত জটিলতার কারণে সেটা এখনও বাস্তবায়ন হয়নি।

এই অভিনেত্রীর কথায়, “আমি সন্তান দত্তক নেওয়ায় বিশ্বাসী। চেষ্টাও করেছিলাম। যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে একটি শিশু দত্তক নিতে চেয়েছিলাম, কিন্তু অনেক জটিলতা রয়েছে।”

এ সময় জয়া দম্পতিদেরও সন্তান দত্তক নেওয়ার আহ্বান জানান। বলেন, “যাদের একটি সন্তান রয়েছে, তারা চাইলে দ্বিতীয় বা তৃতীয় সন্তান হিসেবে বাইরে থেকে দত্তক নিতে পারেন। এতে সেই শিশুটিও একটি পরিবার পাবে।”

জয়ার নতুন সিনেমা ‘ডিয়ার মা’তে তুলে ধরা হয়েছে দত্তক সন্তান ও মায়ের সম্পর্কের টানাপোড়েন। সিনেমার ট্রেলার মুক্তির পর প্রশংসা কুড়িয়েছে, এমনকি অমিতাভ বচ্চনও ট্রেলারটি শেয়ার করে শুভকামনা জানিয়েছেন।

‘ডিয়ার মা’ সিনেমাটি মুক্তি পাবে ১৮ জুলাই। সিনেমার দুই মুখ্য চরিত্রে অভিনয় করছেন জয়া ও চন্দন রায় সান্যাল। সিনেমাটিতে আরও আছেন শাশ্বত চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায়, মালয়ালম অভিনেত্রী পদ্মপ্রিয়া জনকীরামন। অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত এ সিনেমায় প্রথমবার মায়ের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024