শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সাপ্তাহিক দর পতনের শীর্ষে বার্জার পেইন্টস

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ৬৯ পড়া হয়েছে

বিদায়ী সপ্তাহে (২৯ জুন-০৩ জুলাই) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬ টি কোম্পানির মাঝে দর পতনের শীর্ষে উঠে এসেছে বার্জার পেইন্টস লিমিটেড। সপ্তাহজুড়ে বার্জার পেইন্টসের দর কমেছে ১৯৫ টাকা বা ১১ দশমিক ৩৪ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সপ্তাহের পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর কমেছে ৬০ পয়সা বা ৯ দশমিক ২৩ শতাংশ। এছাড়া তালিকার তৃতীয় স্থানে ৮ দশমিক ৭৩ শতাংশ পতন নিয়ে অবস্থান করছে লাভেলো আইসক্রীম।

এছাড়াও সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো রহিমা ফুডের দর কমেছে ৭ দশমিক ৯৩ শতাংশ, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের ৫ দশমিক ৫৬ শতাংশ, সমতা লেদারের ৫ দশমিক ২৩ শতাংশ, সোনারগাঁ ৫ দশমিক ০৭ শতাংশ, দুলামিয়া কটনের ৪ দশমিক ৮৭ শতাংশ, ইস্টার্ন কেবলসের ৪ দশমিক ১৮ শতাংশ এবং মুন্নু এগ্রোর ৪ দশমিক ১৮ শতাংশ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024