শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ইসলাম ধর্ম গ্রহণ করেছেন জাপানি পর্ন তারকা, রাখছেন রোজাও

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ২৩০ পড়া হয়েছে

ইসলাম ধর্ম গ্রহণ করেছেন জাপানি পর্ন তারকা, রাখছেন রোজাও

অনেকেই পর্ন তারকা হিসাবে কর্মজীবন শুরু করলেও পরবর্তীকালে অন্য জীবন বেছে নিয়েছেন। সেই তালিকায় এলেন জাপানি তারকা রায়ে লিল ব্ল্যাক। মূলত, লিল ব্ল্যাক নামেই প্রাপ্তবয়স্কদের ছবিতে দেখা যেত তাকে। লিল সম্প্রতি শিরোনামে উঠে এসেছেন তার পেশা এবং ধার্মিক পরিবর্তনের কারণে।

প্রাক্তন পর্ন তারকা জানিয়েছেন, নীল ছবি আর নয়। এবার আল্লাহর দেখানো পথে চলতে চান তিনি।

হঠাৎ কেন এই পরিবর্তন? লিলের দাবি, কিছুদিন আগে তিনি এক বন্ধুর সঙ্গে দেখা করতে মালয়েশিয়া যান। সেখানেই তার মনস্তাত্বিক পরিবর্তন আসে।

লিলের দাবি, তার জীবনে টাকা-পয়সা, খ্যাতি-যশ কোনো কিছুরই অভাব ছিল না। তবুও মন খালি খালি লাগত। এই শূন্যতা ঘোচানোর জন্যেই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ।

তার দাবি ২০২৪ সালে ধর্মান্তরিত হওয়ার পর থেকেই আল্লাহর সঙ্গে যোগাযোগ স্থাপিত হয়েছে। নিজের নাম বদলে নূরে ইস্তেকবাল রেখেছেন তিনি।

কিছুদিন আগেই কুয়ালালামপুরের শ্রী সেন্দায়ান মসজিদের সামনে বোরখা পরে রমজানে অংশ নিতে দেখা গিয়েছিল তাকে। সেই ভিডিও এবং ছবি দাবানলের মতো ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। এমনকি নিজের ‘পাপ’ স্খলনের জন্য তিনি বোরখা পরা এবং রোজাও রাখাও শুরু করেছেন বলে দাবি করেছেন প্রাক্তন পর্ন তারকা।

বর্তমানে ইনস্টাগ্রাম এবং টিকটকে কন্টেন্ট তৈরি করেন তিনি। তবে তার এমন পরিবর্তন নিয়ে সন্ধিহান নেটিজেনদের একটি বড় অংশ। কেউ কেউ মনে করছেন এসব সস্তা জনপ্রিয়তা পাওয়ার চেষ্টা ছাড়া কিছুই নয়।

সমালোচকদের অবশ্য একহাত নিয়েছেন প্রাক্তন পর্ন তারকা। একটি ভিডিও করে দাবি করেছেন, আমি মৃত্যুর পর জান্নাত যাব কি না, অথবা আমার পাপ ক্ষমার যোগ্য কি না, সেটা তোমাদের জানার বিষয় নয়। তোমরা নিজেদের সঙ্গে আল্লার সম্পর্কের উপর নজর দাও। আমি আমারটা বুঝে নেব, তোমাদের মাথা ঘামাতে হবে না।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024