শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সেরা অভ্যন্তরীণ এয়ারলাইনের খেতাব জয়ে হ্যাটট্রিক ইউএস-বাংলার

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ২৫৭ পড়া হয়েছে

সেরা অভ্যন্তরীণ এয়ারলাইনের খেতাব জয়ে হ্যাটট্রিক ইউএস-বাংলার

বাংলাদেশের বেসরকারি বিমানসংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স চলতি বছরে আবারও ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন অব দ্য ইয়ার-২০২৪’ স্বীকৃতি পেয়েছে। দেশের স্বনামধন্য ট্রাভেল ম্যাগাজিন ‘দি বাংলাদেশ মনিটর’-এর আয়োজনে এই সম্মাননা প্রদান করা হয়।

অভ্যন্তরীণ আকাশপথে যাত্রীসেবা, সময়ানুবর্তিতা, এয়ারপোর্ট ফ্যাসিলিটি ও সার্বিক কর্মদক্ষতায় ধারাবাহিক উন্নয়নের জন্য এই পুরস্কার প্রদান করা হয়েছে। এর মাধ্যমে টানা তৃতীয়বারের মতো ইউএস-বাংলা দেশের সেরা অভ্যন্তরীণ এয়ারলাইনের স্বীকৃতি পেল।

গত ৫ জুলাই রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ইউএস-বাংলার হেড অব সেলস শফিকুল ইসলাম রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের হাত থেকে এই পুরস্কার গ্রহণ করেন।

আয়োজনে উপস্থিত ছিলেন দি বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম, জুরি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. এম সাদিকুল ইসলাম, শেয়ার ট্রিপের সিইও সাদিয়া হকসহ আরও অনেকে।

অনুষ্ঠানে ইউএস-বাংলা আরও কয়েকটি বিভাগে পুরস্কৃত হয়েছে। ‘বেস্ট ইন-ফ্লাইট সার্ভিস’ এবং ‘বেস্ট ইমপ্রুভড এয়ারলাইন্স’ ক্যাটাগরিতে গোল্ড, ‘বেস্ট অন-টাইম পারফরম্যান্স’ ও ‘বেস্ট এয়ারপোর্ট সার্ভিস’ ক্যাটাগরিতে সিলভার এবং ‘মোস্ট কাস্টমার ফ্রেন্ডলি এয়ারলাইন’ বিভাগে ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করে প্রতিষ্ঠানটি। ইউএস-বাংলার মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম অতিথিদের কাছ থেকে গোল্ড অ্যাওয়ার্ড দুটি গ্রহণ করেন।

পুরস্কার পাওয়ার পর ইউএস-বাংলার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, ‘এই অর্জন আমাদের প্রতি যাত্রীদের বিশ্বাস ও ভালোবাসার প্রতিফলন। আমরা এ স্বীকৃতিকে ভবিষ্যতের পথচলায় আরও উৎকর্ষ সাধনের অনুপ্রেরণা হিসেবে নিচ্ছি।’

উল্লেখ্য, ইউএস-বাংলা ২০২৪ সালের আগেও ২০২৩, ২০২২ ও ২০১৫ সালে একই পুরস্কারে ভূষিত হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024