শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

কাঁচা মরিচের দামে কাঁপছে বাজার

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৬১ পড়া হয়েছে

টানা তিনদিন ধরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টিতে বাজারে বেড়েছে কাঁচা মরিচের দাম।

মাত্র তিনদিনের ব্যবধানে প্রতি কেজি কাঁচা মরিচের দাম প্রায় আড়াই থেকে তিনগুণ বেড়েছে। রাজধানীর বাজার ভেদে বৃহস্পতিবার সকালে প্রতি কেজি কাঁচা মরিচ ২৫০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।

আজ সকালে মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল বাজার, আগারগাঁও তালতলা, কারওয়ান বাজার, উত্তরখান, পলাশী, মালিবাগ, রামপুরা ও হাজিক্যাম্প বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ২৫০ থেকে ৪০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

পাইকারি বাজারে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৮০ থেকে ৩০০ টাকা দরে, যেখানে তিনদিন আগে ছিল ৬০ থেকে ১০০ টাকা কেজি।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে লঘুচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে তিনদিন ধরে বৃষ্টি হচ্ছে। বিকাল থেকে বৃষ্টি কিছুটা কমলেও রোববার থেকে আবার বাড়তে পারে।

বিক্রেতারা জানান, বৃষ্টির কারণে ফসল নষ্ট হওয়ার ফলে এ সংকট তৈরি হয়েছে। পাশাপাশি বাজারে কাঁচা মরিচের সরবরাহ কমে গেছে। এ কারণে দাম কিছুটা বেড়েছে। এ ছাড়া বৃষ্টি দেখে মরিচের আড়তদার ও পাইকারি বিক্রেতারাও বাড়তি দাম নিচ্ছেন। সব মিলিয়ে বেশ খানিকটা দাম বেড়ে গেছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024