শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

দেশের সেরা ৫০ আইনজীবীর তালিকা প্রকাশ করলো এশিয়া ল’ জার্নাল

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ২২১ পড়া হয়েছে

বাংলাদেশের ৫০ জন সেরা আইনজীবীর তালিকা প্রকাশ করেছে হংকংভিত্তিক এশিয়া বিজনেস ল’ জার্নাল। এই ৫০ শীর্ষ আইনজীবীর তালিকায় ড. কামাল হোসেন, ব্যারিস্টার এম আমীর উল ইসলাম, ব্যারিস্টার আজমালুল হোসেন কেসি, ব্যারিস্টার আখতার ইমাম, ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন, ড. শাহদীন মালিকের মতো প্রখ্যাত আইনজীবীরা রয়েছেন।

আইনজীবীর তালিকা

শুক্রবার প্রতিষ্ঠানটি তাদের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করেছে। শীর্ষ আইনজীবীর তালিকায় থাকা অন্যরা হলেন— ব্যারিস্টার সারা হোসেন, ব্যারিস্টার নিহাদ কবির, ব্যারিস্টার ওমর সাদাত, ব্যারিস্টার জুনায়েদ চৌধুরী, ব্যারিস্টার রাশনা ইমাম, ব্যারিস্টার আনিতা রহমান, ব্যারিস্টার হামিদুল মিসবাহ, ব্যারিস্টার আশরাফুল হাদী, ব্যারিস্টার সাকিব মাহবুব, ব্যারিস্টার এইচ সানজিদ সিদ্দিকী, ব্যারিস্টার সজীব মাহমুদ আলম, ব্যারিস্টার আসিফ বিন আনোয়ার, ব্যারিস্টার সামির সাত্তার, ব্যারিস্টার আনাম হোসাইন, ব্যারিস্টার তানজীবুল আলম, ব্যারিস্টার ওমর এইচ খান, ব্যারিস্টার ইউসুফ আলী, ব্যারিস্টার খান খালিদ আদনান, ব্যারিস্টার নাজিয়া কবির, ব্যারিস্টার সাজেদ সামী আহমেদ, ইমতিয়াজ উদ্দিন আহমেদ আসিফ, ব্যারিস্টার এ এস এ বারী, এন এম ইফতেখারুল আলম ভুঁইয়া, ড. শরীফ ভুঁইয়া, মামুন চৌধুরী, ব্যারিস্টার নাসির-উদ দৌলা, সামস-উদ দৌলা, ব্যারিস্টার ইমতিয়াজ ফারুক, সৈয়দ আফজাল হাসান উদ্দিন, এম আর আলভী হাকিম, ব্যারিস্টার মারগুব কবির, ব্যারিস্টার মাসুদ খান, মাইদুল হক খান, সুহান খান, ওয়াহিদ সাদিক খান, ব্যারিস্টার রাকিব খোন্দকার, আমিনা খাতুন, সাহওয়ার নিজাম, ব্যারিস্টার শাওন এস নোবেল, ব্যারিস্টার আলামিন রহমান, ফেরদৌস রহমান, মোহাম্মদ ফারুক রহমান, ব্যারিস্টার এ এস এম সাকিব শিকদার ও এম আর উদ্দিন।

ব্যারিস্টার সাকিব মাহবুব ঢাকা পোস্টকে বলেন, স্বাধীন গবেষণা, পিয়ার ল ফার্ম ও আইনজীবী এবং ক্লায়েন্টদের মতামতের ভিত্তিতে এ র‌্যাঙ্কিং করা হয়েছে। এটিই একমাত্র প্ল্যাটফর্ম যেখানে এশিয়ার আঞ্চলিক ও দেশীয় ফার্ম ও এই অঞ্চলের শীর্ষস্থানীয় আইনজীবীদের তথ্য অন্তর্ভুক্ত করা হয়। এর আগে গত বছর ২০ শীর্ষ বাংলাদেশি আইনজীবীর তালিকা প্রকাশ করেছিল প্রতিষ্ঠানটি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024