শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট আবারও গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ৯৬ পড়া হয়েছে

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে দ্বিতীয়বারের মতো গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১০ জুলাই) গ্রেপ্তারের পর সিউলের একটি আটককেন্দ্রে বন্দি রাখা হয়েছে তাকে।

রাজধানী সিউলের একটি আদালত মামলার আলামত ধ্বংস করতে পারেন আশঙ্কায় সাবেক এই প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে আদালতের নির্দেশ অনুযায়ী বৃহস্পতিবার ইউন সুক-ইওলকে গ্রেপ্তার করা হয়।

৬৪ বছর বয়সী এই রাজনীতিকে বর্তমানে সিউলের আটককেন্দ্রে রাখা হয়েছে।

এর আগেও চলতি বছরের শুরুর দিকে একই আটককেন্দ্রে ৫২ দিন ছিলেন তিনি। চার মাস আগে কৌশলগত দিক বিবেচনায় মুক্তি দেওয়া হয়েছিল তাকে।

গত বছরের ৩ ডিসেম্বর দেশটির আইনপ্রণেতারা প্রেসিডেন্ট সামরিক আইন জারির ঘোষণা প্রত্যাখ্যান করার প্রস্তুতি নেওয়ার সময় সংসদে সশস্ত্র সৈন্য পাঠিয়ে বেসামরিক সরকারকে উৎখাতের চেষ্টা করেন ইউন। এই ঘটনার জেরে দেশটিতে ভয়াবহ রাজনৈতিক সঙ্কট তৈরি হয়।

চলতি বছরের জানুয়ারিতে দেশটির পুলিশ অভিযান চালিয়ে প্রেসিডেন্ট ইউনকে গ্রেপ্তার করে। দক্ষিণ কোরিয়ার ইতিহাসে প্রথমবারের মতো ক্ষমতাসীন প্রেসিডেন্টকে গ্রেপ্তারের ঘটনা ছিল এটি। তবে কয়েক সপ্তাহ ধরে গ্রেপ্তার এড়ানোর জন্য প্রেসিডেন্সিয়াল নিরাপত্তা বাহিনীকে ব্যবহার করেন তিনি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024