শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সহজ শর্তে টাকা রাখার সুযোগ, সুদের হার নির্ভর করে সঞ্চয়ের ওপর

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ৮৯ পড়া হয়েছে

সাধারণ জনগণের সঞ্চয়কে আরও লাভজনক ও নিরাপদ করতে বাংলাদেশ কৃষি ব্যাংক তাদের এফডিআর (ফিক্সড ডিপোজিট রিসিপ্ট) একাউন্ট খোলার প্রক্রিয়া আরও সহজ করেছে। এখন যেকোনো ব্যক্তি কৃষি ব্যাংকের যেকোনো শাখায় সহজ কিছু ধাপ অনুসরণ করে এফডিআর একাউন্ট খুলতে পারবেন।

ব্যাংক সূত্রে জানা গেছে, আবেদনকারীকে নির্ধারিত ফর্ম পূরণ করে নগদ অর্থ বা সহজে নগদযোগ্য চেক জমা দিতে হবে। এরপরে গ্রাহককে দেওয়া হবে একটি ফিক্সড ডিপোজিট রসিদ, যা তার সঞ্চয়ের প্রমাণ হিসেবে ব্যবহৃত হবে।

সুদের হার ও মেয়াদভিত্তিক সুবিধা

গ্রাহকের সঞ্চয়ের পরিমাণ ও মেয়াদের ওপর নির্ভর করে সুদের হার নির্ধারণ করা হয়েছে—

১ মাস থেকে ৩ মাসের কম: ৭.০০%
৩ মাস থেকে ৬ মাসের কম: ৮.৫০%
৬ মাস থেকে ১ বছরের কম: ৮.৭৫%
১ বছর থেকে ৩ বছরের কম: ৯.২৫%
এই হার অনুযায়ী সুদ প্রদান করায়, অনেকেই এখন কৃষি ব্যাংকে সঞ্চয় রাখতে আগ্রহী হচ্ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রয়োজনীয় যোগ্যতা ও ডকুমেন্ট

যে কেউ এফডিআর একাউন্ট খুলতে পারবেন, তবে কিছু শর্ত পূরণ করতে হবে:

আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।
তিনি বাংলাদেশের নাগরিক হতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র:

সঠিকভাবে পূরণ করা একাউন্ট খোলার ফর্ম
২ কপি পাসপোর্ট সাইজ ছবি (ব্যাংকার/গ্রাহক কর্তৃক সত্যায়িত)
জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্সের সত্যায়িত কপি
ই-টিআইএন সার্টিফিকেট
নমিনীর ছবি ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি

ব্যাংক কর্তৃপক্ষের পরামর্শ

বাংলাদেশ কৃষি ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, এফডিআর একাউন্ট সেবা দ্রুত ও নির্ভরযোগ্যভাবে প্রদান করা হচ্ছে। যারা নিরাপদে টাকা জমা রেখে লাভবান হতে চান, তাদের জন্য এটি একটি উত্তম সঞ্চয় পরিকল্পনা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024