শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সাভারে ব্যতিক্রমী উদ্যোগ, একদিনে ১ লাখ বৃক্ষরোপণ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ৯৭ পড়া হয়েছে

সবুজে বাঁচুক সাভার, নীল আকাশে উড়ুক স্বপ্ন হাজার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে একদিনে এক লাখ বনজ, ফলজ ও ওষধি বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে সাভার উপজেলা প্রশাসন।

শনিবার (১২ জুলাই) সকাল থেকে শুরু হচ্ছে এই ঐতিহাসিক বৃক্ষরোপণ কর্মসূচি। এই উদ্যোগ শুধু একটি রেকর্ডই নয়, বরং এক টেকসই ও বাসযোগ্য ভবিষ্যতের হাতছানি।

বৃক্ষরোপণের এই মহাযজ্ঞে প্রধান অতিথি হিসেবে থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, বিশেষ অতিথি ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী এবং ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ।

জানা যায়, সাভার এখন আর শুধু ঢাকা শহরের উপকণ্ঠ নয়—এটি একটি শিল্পপ্রাণ ও জনবহুল নগরী। প্রায় ২৮০ বর্গকিলোমিটার আয়তনের এই উপজেলায় বাস করছেন ৫০ লাখের বেশি মানুষ। চারদিক ঘিরে আছে বংশী, তুরাগ ও ধলেশ্বরী নদী। গড়ে উঠেছে হাজারো শিল্পপ্রতিষ্ঠান, তৈরি পোশাক কারখানা এবং আবাসিক এলাকা। কিন্তু এই উন্নয়ন ধারার পেছনে রয়েছে এক কঠিন বাস্তবতা—দূষণ, বন উজাড় এবং জলবায়ু পরিবর্তনের ভয়াবহ চিত্র। ইটভাটা, কলকারখানার কালো ধোঁয়া, বর্জ্য এবং নদীর দখল সাভারকে ঠেলে দিয়েছে পরিবেশগত বিপর্যয়ের দিকে। এই সংকট থেকে উত্তরণের পথেই সাভার উপজেলা প্রশাসনের সময়োপযোগী, বাস্তবমুখী এবং সুপরিকল্পিত এ কর্মসূচি।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক মো. আবুবকর সরকারের উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়িত হতে যাচ্ছে। তিনি যুগান্তরকে বলেন, শিল্পনগরী সাভারকে টেকসই সবুজ শহরে রূপান্তরের এই প্রয়াসে আমরা জনগণের সক্রিয় অংশগ্রহণ চাই। তিনি আরও বলেন, এই মহৎ কর্মসূচির পরিকল্পনা করেছিলাম আমি, তবে বাস্তবায়নের পথে যে আন্তরিক সহযোগিতা পেয়েছি বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক স্যারদের পক্ষ থেকে—তা সত্যিই অনন্য।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাভারের একটি পৌরসভা ও ১২টি ইউনিয়ন, শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক-মহাসড়ক, খাসজমি এবং গ্রামীণ পরিবারভিত্তিক জমিতে এই গাছ রোপণ করা হবে। সবচেয়ে বেশি গাছ লাগানো হবে আশুলিয়া, তেঁতুলঝোড়া, শিমুলিয়া ও ধামসোনা ইউনিয়নে এবং ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে ২৬ কিলোমিটারে।

প্রতিটি ইউনিয়নে থাকবে আলাদা করে ভ্রাম্যমাণ পরিবেশ টিম, যারা গাছ রোপণ, পরিচর্যা ও পরিবেশ সচেতনতায় কাজ করবে।

উপজেলা প্রশাসনের পরিবেশ রক্ষার বড় আকারের এই কর্মসূচি প্রশংসিত হচ্ছে সর্বমহলে।

উপজেলা প্রশাসন আরও জানিয়েছে, অবৈধ ইটভাটা ও দূষণকারী কারখানার বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি সরকারি ভবন ও সড়কের ধারে গাছ লাগানোর পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিবেশ পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।

সাভার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে- আসুন, সবাই মিলে গাছ লাগাই, পরিবেশ বাঁচাই। সাভার হোক একটি বাসযোগ্য, সবুজ ও টেকসই ভবিষ্যতের প্রতীক।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024