শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

চলতি সপ্তাহে পর্যবেক্ষক নীতিমালা প্রকাশ করতে পারে ইসি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১১০ পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চলতি সপ্তাহে দেশি-বিদেশি পর্যবেক্ষক নীতিমালা প্রকাশ করতে পারে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (১২ জুলাই) নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ইতিমধ্যে নীতিমালা চূড়ান্ত করা হয়েছে। চলতি সপ্তাহে প্রকাশ করা হতে পারে।
দেশি পর্যবেক্ষক নীতিমালায় শিক্ষাগত যোগ্যতার শর্ত এসএসসি থেকে বাড়িয়ে এইচএসসি করা হচ্ছে। আর সব আগের মতোই থাকছে বলে জানা গেছে।

এছাড়া বিদেশি পর্যবেক্ষকদের ক্ষেত্রে অতীতের তিন নির্বাচন নিয়ে সাফাইকারীদের এবার সুযোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি।

আগামী ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে ভোটের জন্য সকল প্রস্তুতি এগিয়ে নিচ্ছে ইসি। তার অংশ হিসেবে পর্যবেক্ষক নীতিমালাও সংশোধন করা হচ্ছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024