শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ফ্রি কিকের বিশ্বরেকর্ড গড়তে মেসির আর কত গোল দরকার?

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১০২ পড়া হয়েছে

ফ্রি কিকের বিশ্বরেকর্ড গড়তে মেসির আর কত গোল দরকার?

ফুটবলে ফ্রি-কিক থেকে গোল করা সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। দূরত্ব, নিখুঁত লক্ষ্যভেদ, ডিফেন্ডার ও গোলকিপারকে ফাঁকি দেওয়া—সব মিলিয়ে এটা একটা চ্যালেঞ্জ বটে। তবে কিছু খেলোয়াড় আছেন, যাদের দেখলে এই কঠিন কাজকেও মনে হয় কতই না সহজ!

লিওনেল মেসি তাদেরই একজন। তার কাছে ফ্রি কিক কত সহজ, সেটা বুঝতে একটা পরিসংখ্যানই যথেষ্ট। ২০১৮ সালের পর থেকে মেসি পেনাল্টিতে গোল পেয়েছেন ৩৩টি, আর ফ্রি কিক গোল তার চেয়ে দুটো বেশি, ৩৫। বুঝুন তাহলে!

তবে এমন ফর্মের পরেও বিশ্বরেকর্ডটা তার দখলে নেই। মেসি আজ রোববার ন্যাশভিলের বিপক্ষে গোল করে তার ক্যারিয়ারের ৬৯তম ফ্রি কিক গোলের দেখা পেয়ে গেছেন। এই গোল তাকে রেকর্ডের আরও একটু কাছে নিয়ে এসেছে।

তবে মেসিকে তার আগে টপকে যেতে হবে পেলের রেকর্ডকে। ব্রাজিলিয়ান কিংবদন্তি তার দীর্ঘ ক্যারিয়ারে ফ্রি কিকে গোল করেছিলেন ৭০টি। সেই রেকর্ডটা থেকে আর ১ গোলের দূরত্বে আছেন মেসি।

যদিও রেকর্ডটা গড়তে আরও অনেক ফ্রি কিক গোল চাই তার। ৭৭ গোল নিয়ে এই তালিকার শীর্ষে অবস্থান করছেন ব্রাজিলের আরেক কিংবদন্তি জুনিনিও পারনাম্বুকানো। ফরাসি ক্লাব লিওঁর এই সাবেক ফুটবলারকে ছাড়িয়ে যেতে মেসিকে করতে হবে আরও ৯টি ফ্রি কিক গোল।

মেসির হাতে খুব বেশি সময় নেই অবশ্য। গুঞ্জন আছে আগামী বছর যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলেই ফুটবলকে বিদায় বলবেন তিনি। সে গুঞ্জন যদি সত্যিই হয়, তাহলে মেসিকে এক মৌসুমেই করতে হবে এতগুলো গোল। সে রেকর্ডটা শেষমেশ মেসি ভাঙতে পারবেন কি না, তা সময়ই বলে দেবে।

ফ্রি কিকের শীর্ষ ১০
১. জুনিনিও পারনামবুকানো – ৭৭ গোল
২. পেলে – ৭০ গোল
৩. লিওনেল মেসি – ৬৯ গোল
৪. ভিক্টর লেগরোত্তালিয়ে – ৬৬ গোল
৫. রোনালদিনহো – ৬৬ গোল
৬. ডেভিড বেকহ্যাম – ৬৫ গোল
৭. ক্রিস্টিয়ানো রোনালদো – ৬৪ গোল
৮. দিয়েগো ম্যারাডোনা – ৬২ গোল
৯. জিকো – ৬২ গোল
১০. রোনাল্ড কোমান – ৬০ গোল

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024