শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট বুহারি লন্ডনে মারা গেছেন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৮৭ পড়া হয়েছে

নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি (৮২) যুক্তরাজ্যের লন্ডনে মারা গেছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর লন্ডনের স্থানীয় সময় গতকাল রোববার বিকেল সাড়ে চারটার দিকে বুহারির মৃত্যু হয়। এদিন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবুর একজন মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।

সোমবার (১৪ জুলাই) কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেনে এ তথ্য নিশ্চিত করেছে।

২০১৫ সালের সাধারণ নির্বাচনে ইতিহাস গড়েছিলেন বুহারি। আধুনিক নাইজেরিয়ার ইতিহাসে তিনিই প্রথম বিরোধীদলীয় প্রার্থী হিসেবে কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্টকে নির্বাচনে হারিয়ে দেন। গুডলাক জোনাথনকে পরাজিত করে নাইজেরিয়ার প্রেসিডেন্ট হন বুহারি। ২০১৫ সালের নির্বাচনকে নাইজেরিয়ার অন্যতম সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে বিবেচনা করা হয়।

বুহারি ছিলেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল। ১৯৮০-এর দশকে এক সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে এক দফায় দেশ শাসন করেছিলেন তিনি।

পরবর্তী সময়ে বেসামরিক রাজনীতিক হিসেবে আত্মপ্রকাশ করেন বুহারি। তখন তিনি নিজের একটি ‘নমনীয়’ ভাবমূর্তি গড়ে তোলেন। তিনি নিজেকে ‘পরিবর্তিত গণতন্ত্রী’ হিসেবে পরিচয় দিতেন।

২০১৫ সালের মে থেকে ২০২৩ সালের মে পর্যন্ত টানা নাইজেরিয়ার প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন বুহারি।

বুহারি নাইজেরিয়ার গণতান্ত্রিক পরিবর্তনের প্রতীক হিসেবে স্মরণীয় হয়ে আছেন। তবে যে রূপান্তরের প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, তা পুরোপুরি বাস্তবায়িত হয়নি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024