শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বিভিন্ন দলের প্রতিক্রিয়ার প্রতিবাদে মনপুরায় বিএনপির মিছিল-সমাবেশ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৮৬ পড়া হয়েছে

বিভিন্ন দলের প্রতিক্রিয়ার প্রতিবাদে মনপুরায় বিএনপির মিছিল-সমাবেশ

ঢাকার মিটফোর্ডে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় দেশের বিভিন্ন স্থানে কয়েকটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে অবস্থান ও মিছিল করে। তারই প্রতিবাদে ভোলার মনপুরা উপজেলা বিএনপি’র উদ্যোগে বিক্ষোভমিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রিয় যুবদল সাধারন সম্পাদক মোঃ নুরুল ইসলাম নয়ন সমর্থকরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।

রোববার (১৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭ টায় উপজেলার হাজীর হাট বাজারে অবস্থিত বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

মিছিল শেষে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশ করে বিএনপির নেতা-কর্মিরা।

এসময় বিএনপির নেতা কর্মিরা বলেন, দেশের সুষ্ঠু পরিবেশ বিনস্ট করতে কিছু কুচক্রি মহল উঠেপড়ে লেগেছে। গণঅভ্যুত্থান পরবর্তি নতুন বাংলাদেশে যে মুহুর্তে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে, সে মুহুর্তে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের মতো কিছু রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হচ্ছে। বিএনপির বিপুল গণজোয়ারে তারা ইর্ষান্বিত হয়ে নির্বাচনকে বানচাল করার জন্য একের পর এক চক্রান্তে লিপ্ত হচ্ছে। তাদের এসব চক্রান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তাদের এসব অপকৌশল জনগন কোনদিন ভালোভাবে নেবে না। এবং ব্যালট বিপ্লবের মাধ্যমে গণতান্ত্রিক ধারায় বিএনপি সরকার গঠন করবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সহসভাপতি ডাঃ কামাল উদ্দিন, সাবেক সাধারন সম্পাদক আলহাজ্ব আব্দুল মান্নান হাওলাদার, সহ-সভাপতি আব্দুল খালেক সেলিম মোল্লা, যুগ্ম সম্পাদক আবদুর রহিম মেম্বার, যুবদল আহবায়ক, সামসুদ্দিন মোল্লা, সদস্য সচিব হাফেজ আবদুর রহিম, স্বেচ্ছাসেবক আহ্বায়ক, মিজানুর রহমান পলাশ, ছাত্রদল আহবায়ক একরাম কবির, যুগ্ন আহবায়ক রাজিবুর রহমান, সরকারি কলেজ যুগ্ন আহবায়ক মেজবা উদ্দিন রাকিব,সদস্য সচিব স্বপন সহ বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024