শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ই-কমার্স ও ক্রাউডফান্ডিং নিয়ে সতর্ক করলো কেন্দ্রীয় ব্যাংক

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৯১ পড়া হয়েছে

অস্বাভাবিক মুনাফার প্রলোভনে অনলাইন ও অফলাইনে পরিচালিত কিছু প্রতিষ্ঠানের মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলার ঘটনা বেড়েছে। এ পরিস্থিতিতে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (১৪ জুলাই) এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, কিছু ই-কমার্স, ব্যবসায়িক প্ল্যাটফর্ম এবং ক্রাউডফান্ডিং ভিত্তিক প্রতিষ্ঠান সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে উচ্চ রিটার্নের লোভ দেখিয়ে সাধারণ মানুষকে আকৃষ্ট করছে। এর মাধ্যমে অনেক সময় ব্যক্তিগত তথ্য-বিশেষ করে ওটিপি জালিয়াতির উদ্দেশে সংগ্রহ করে হজ, সোশ্যাল সেফটি নেট, ভাতা বা ভুয়া সরকারি প্রণোদনার নামে টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে।

বাংলাদেশ ব্যাংক বলছে, এ ধরনের প্রতারক প্রতিষ্ঠানের সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য দেশের জনগণকে সতর্ক থাকতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, যদি কোনো ব্যক্তি এ ধরনের প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেনে জড়ান এবং ক্ষতির সম্মুখীন হন, তবে এর দায়ভার সম্পূর্ণভাবে ওই ব্যক্তির ওপর বর্তাবে।

এ ছাড়া বাংলাদেশে সদ্য প্রণীত পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪-এর ধারা ৪ ও ধারা ১৫ লঙ্ঘন না করার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আইনটির ধারা ১৮(৪)-এর ক্ষমতাবলে এই সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক এই পদক্ষেপকে ‘জনস্বার্থে জারি করা সতর্কতা’ হিসেবে উল্লেখ করেছে এবং সবাইকে সচেতনভাবে ডিজিটাল ও অফলাইন লেনদেনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024