শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির যাত্রায় অংশীদার হতে প্রস্তুত বিশ্ব ব্যাংক

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৬৫ পড়া হয়েছে

দক্ষিণ এশিয়ার জন্য বিশ্বব্যাংকের নতুন ভাইস প্রেসিডেন্ট জোহানেস ঝুট বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অর্থনৈতিক সংস্কার কর্মসূচির ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেছেন, “বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির যাত্রায় আমরা অংশীদার হতে প্রস্তুত।”

সোমবার (১৪ জুলাই) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় বিশ্বব্যাংকের নতুন বাংলাদেশ ও ভুটানের বিভাগীয় পরিচালক জঁ পেসমে তার সঙ্গে ছিলেন।

সাক্ষাতে ঝুট স্মরণ করেন, ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ, ভুটান ও নেপালের জন্য বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

অর্থনৈতিক খাতে সরকারের সংস্কার নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, “আর্থিক খাতের বেশ কিছু চ্যালেঞ্জিং ইস্যু মোকাবিলায় আপনাদের নেতৃত্বে ভালো কাজ হয়েছে।”

অধ্যাপক ইউনুস বলেন, “আমরা যখন দায়িত্ব নেই, তখন যেন এক ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি। কোনো অভিজ্ঞতা ছিল না। কিন্তু সব উন্নয়ন সহযোগীরা পাশে দাঁড়িয়েছে, আত্মবিশ্বাস জুগিয়েছে।”

তিনি জোর দিয়ে বলেন, “বাংলাদেশ শুধু একটি ভৌগোলিক সীমানা নয়। এটি অনেক বড় একটি অর্থনীতি। আমাদের সমুদ্র আছে, যা আমাদের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। আন্তর্জাতিক বাণিজ্য এবং পরিবহন খাত উন্নয়নের দিকে গুরুত্ব দিতে হবে।”

অর্থনীতিতে তরুণদের অংশগ্রহণের কথা উল্লেখ করে ইউনুস বলেন, “তরুণদের স্বপ্নই আমাদের পথ দেখাচ্ছে। বিশেষ করে গত জুলাইয়ের গণজাগরণে মেয়েদের ভূমিকা ছিল অনন্য। আজ আমরা ‘জুলাই নারী দিবস’ পালন করছি। তাদের ত্যাগ ব্যর্থ হতে দেওয়া যাবে না।”

বিশ্বব্যাংক ভাইস প্রেসিডেন্ট জানান, গত অর্থবছরে বাংলাদেশে তারা ৩ বিলিয়ন ডলারের বেশি অর্থায়ন করেছে এবং আগামী তিন বছরেও একই ধারা অব্যাহত থাকবে।

তিনি বলেন, “নারীর ক্ষমতায়নে অধ্যাপক ইউনুসের অবদান প্রশংসনীয়। মেয়েদের শিক্ষা ভাতা কর্মসূচি বাংলাদেশে শুরু হয়েছিল, যা পরে অন্য দেশেও অনুসরণ করা হয়।”

বিশ্বব্যাংকের পক্ষ থেকে তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

সাক্ষাতে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) অগ্রগতি তুলে ধরেন। তিনি জানান, নতুন ব্যবস্থাপনায় কনটেইনার হ্যান্ডলিং বেড়েছে এবং ২০২৫ সালের জানুয়ারি-মার্চ প্রান্তিকে বৈদেশিক বিনিয়োগে বড় ধরনের প্রবৃদ্ধি এসেছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024