শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সিরিজ খেলতে ঢাকায় পাকিস্তান দল

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৩৫৬ পড়া হয়েছে

এ মাসের শেষদিকে বাংলাদেশের বিপক্ষে তিনটি কুড়ি কুড়ির ম্যাচ খেলবে পাকিস্তান। টি-টোয়েন্টির ওই সিরিজ সামনে রেখে আজ বুধবার দুইভাগে ঢাকায় পৌঁছেছে সালমান আলী আগার দল। খেলোয়াড় ও কোচিং স্টাফ মিলিয়ে ১৪ জনের বহর সকাল ৮টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

জুলাইয়ের ২০ তারিখে শুরু হবে ছোট ফরম্যাটের সিরিজ। পরের দুটি ম্যাচ ২২ এবং ২৪ জুলাই। সিরিজের তিনটি ম্যাচই মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বসবে সন্ধ্যা ছয়টায়। পাকিস্তানের ঘোষিত স্কোয়াডের বাকি সদস্যরা (১৩ জনের বহর) ঢাকায় পা রাখবেন বিকেল পাঁচটায়।

প্রথম বহরে ঢাকায় পা রেখেছেন অধিনায়ক সালমান, সাইম আইয়ুব, ফখর জামান, মুহাম্মদ নওয়াজ, আবরার আহমেদ, খুশিদল শাহ, ফাহিম আশরাফ এবং সাপোর্ট স্টাফরা। বিমানবন্দরে বিসিবির পক্ষ থেকে ফুল দিয়ে সফরকারীদের বরণ করে নেওয়া হয়। এরপর বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে হোটেল সোঁনারগাওয়ের উদ্দেশে যান।

সফরে পাকিস্তান দলে নতুন মুখ বাহাতি পেসার সালমান মির্জা। ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন সহ-অধিনায়ক শাদাব খান ও পেসার হারিস রউফ। দলে জায়গা হয়নি তিন তারকা বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদির। তবে অভিজ্ঞদের ঘাটতি পুষিয়ে নেওয়ার আশা শুনিয়েছেন পাকিস্তানের কাপ্তান।

এই সিরিজে এখনও দল জানায়নি বাংলাদেশ। আপাতত লিটন দাসের দল শ্রীলংকায় টি-টোয়েন্টি সিরিজ খেলছে। আজ তৃতীয় টি-টোয়েন্টি খেলার পর দেশে ফিরবেন। ২০ তারিখ পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ।

যাদের নিয়ে বাংলাদেশে আসছে পাকিস্তান

সালমান আলী আগা (অধিনায়ক), আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান নেওয়াজ, হোসাইন তালাত, খুশদিল শাহ, আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নেওয়াজ, শাহিবজাদা ফারহান, সায়েম আইয়ুব, সালমান মির্জা ও সুফিয়ান মোকিম।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024