শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

১৫ হাজার ৪৯৪ আয়কর রিটার্ন অডিটের জন্য নির্বাচন করেছে এনবিআর

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৬৫ পড়া হয়েছে

২০২৩-২৪ কর বছরের জন্য দেশের বিভিন্ন কর অঞ্চল থেকে মোট ১৫ হাজার ৪৯৪ জন করদাতার আয়কর রিটার্ন অডিটের জন্য নির্বাচন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বুধবার (১৬ জুলাই) এক প্রেস বিবৃতিতে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে এনবিআর সম্পূর্ণ স্বয়ংক্রিয় বা অটোমেটেড পদ্ধতির ভিত্তিতে রিটার্ন নির্বাচন কার্যক্রম শুরু করেছে। যদিও অফলাইনে জমা দেওয়া রিটার্নগুলোর তথ্য এখনো পূর্ণাঙ্গভাবে ডেটাবেজে অন্তর্ভুক্ত হয়নি, তবুও নিরীক্ষা কার্যক্রম চলমান রাখতে বিকল্প উপায়ে ডিজিটাল র‌্যান্ডম সিলেকশন পদ্ধতির মাধ্যমে নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ প্রক্রিয়ায় দেশের প্রতিটি কর সার্কেল থেকে ৫ শতাংশ হারে রিটার্ন এলোমেলোভাবে বাছাই করা হয়েছে। অডিটের জন্য নির্বাচিত করদাতাদের মধ্যে কেউ যেন পরপর বারবার নিরীক্ষায় না পড়েন, তা নিশ্চিত করতে পূর্ববর্তী দুই বছরে যেসব করদাতার রিটার্ন অডিট হয়েছিল, তাদের এবার বাছাইয়ের বাইরে রাখা হয়েছে।

এনবিআর জানিয়েছে, পুরোপুরি স্বয়ংক্রিয় অডিট নির্বাচন ব্যবস্থা চালু হলে ঝুঁকিভিত্তিক নিরীক্ষা কার্যক্রম বাস্তবায়ন সহজ হবে এবং কর ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও বাড়বে। এতে করে নিরপেক্ষভাবে অডিট নির্বাচন, করদাতার আস্থা বৃদ্ধিসহ কাঙ্ক্ষিত রাজস্ব আহরণে সহায়তা করবে বলে মনে করছে সংস্থাটি।

এনবিআর দ্রুততম সময়ের মধ্যে অফলাইনে জমা রিটার্নগুলোর তথ্য অন্তর্ভুক্ত করে ঝুঁকিভিত্তিক ও স্বয়ংক্রিয় নিরীক্ষা নির্বাচন পদ্ধতি চালুর আশাবাদ ব্যক্ত করেছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024