শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

অনলাইন প্রতারণার শিকার ভারতীয় অভিনেত্রী

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৮৩ পড়া হয়েছে

ভারতীয় টেলিভিশন উপস্থাপক ও চলচ্চিত্র অভিনেত্রী অর্চনা পুরান সিং সম্প্রতি এক ভয়াবহ অনলাইন প্রতারণার শিকার হয়েছেন। সম্প্রতি দুবাই ভ্রমণে গিয়ে স্কাই ডাইভিংয়ের টিকিট বুক করতে গিয়ে তিনি লাখ টাকা প্রতারণার শিকার হয়েছেন। এমন তথ্যই জানিয়েছেন অভিনেত্রী।

সামাজিক মাধ্যম ইউটিউব চ্যানেলে এক ভিডিওবার্তায় এ অভিনেত্রী তার ভক্ত-অনুরাগীদের সঙ্গে এ তিক্ত অভিজ্ঞতা শেয়ার করেছেন। অভিনেত্রী বলেন, তিনি দুবাইয়ের ‘আইফ্লাই দুবাই’ ইনডোর স্কাই ডাইভিংয়ের জন্য তিনটি স্লট বুক করেছিলেন। কিন্তু সেখানে পৌঁছানোর পর জানতে পারেন, তাদের নামে কোনো বুকিং নেই।

হতাশা প্রকাশ করে অর্চনা সিং বলেন, আমরা তিনটি স্লট বুক করেছিলাম, কিন্তু তারা বলছেন যে আমাদের কোনো বুকিং নেই। তিনি বলেন, আমরা প্রতারিত হয়েছি। যে ওয়েবসাইট থেকে আমরা অর্থ প্রদান করেছি, তা আসল ছিল না। আমরা দুবাইতে আমাদের টাকা হারিয়েছি।

অভিনেত্রী বলেন, আমি বিশ্বাস করতে পারছি না দুবাইয়ের মতো একটি শহরে এটি ঘটেছে, যেখানে এত কঠোর আইন রয়েছে। অর্চনা সিং বলেন, হাজার হাজার টাকা খোয়া গেছে এবং এখন আমরা ভাবছি এটাও কোনো স্ক্যাম নয় তো?

গণমাধ্যমের এক প্রতিবেদন সূত্রে জানা গেছে, এ ঘটনায় শুধু অর্চনা নন, বিস্মিত তার স্বামী পারমিত শেঠি এবং দুই ছেলে আর্যমান ও আয়ুষ্মানও।

উল্লেখ্য, অর্চনা পুরান সিং ১০০টিরও বেশি চলচ্চিত্র এবং টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেছেন। বেশ কয়েকটি বলিউড সিনেমায় তার কৌতুক চরিত্রে অভিনয়ের জন্য ও কমেডি শো দ্য কপিল শর্মা শো এবং কমেডি সার্কাসে বিচারক হিসেবে ভীষণ জনপ্রিয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024