শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

নার্স নিয়োগ দেবে সেনাবাহিনী, নার্সিং ডিগ্রি থাকলেই আবেদন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৮৪ পড়া হয়েছে

নার্স নিয়োগ দেবে সেনাবাহিনী, নার্সিং ডিগ্রি থাকলেই আবেদন

বাংলাদেশ সেনাবাহিনী একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেনাবাহিনীর ৪২তম সরাসরি স্বল্পমেয়াদি কমিশন (এএফএনএস) আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিসে নার্স পদে শুধু নারীদের নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। অনলাইনে আবেদন চলছে।

পদের নাম: নার্স (নারী)

পদসংখ্যা: নির্ধারিত নয়

আবেদনে শিক্ষাগত যোগ্যতা: এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ-৩.৫০ (ন্যূনতম) নিয়ে সরকার কর্তৃক স্বীকৃত নার্সিং কলেজ থেকে বিএসসি ইন নার্সিং ডিগ্রি ও ইন্টার্নশিপ সম্পন্নকারী প্রার্থী হতে হবে।

আবেদনে বয়সসীমা: ১ জানুয়ারি ২০২৬ তারিখে অনূর্ধ্ব ২৬ বছর (অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়)।

বৈবাহিক অবস্থা: বিবাহিত/অবিবাহিত/বিধবা/তালাকপ্রাপ্ত

উচ্চতা: ৫ ফুট ১ ইঞ্চি

ওজন: ৪৬ কেজি (১০০ পাউন্ড)

আবেদন ফি: অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ সর্বমোট ১০০০/-(এক হাজার) টাকা (অফেরতযোগ্য)।

জাতীয়তা: জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে।

প্রাপ্ত সুযোগ–সুবিধা

বেতন ভাতা: সরকার কর্তৃক নির্ধারিত অন্য সুবিধাদিসহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী এএফএনএস অফিসাররা বেতন ভাতা প্রাপ্ত হবেন।

অন্যান্য সুযোগ–সুবিধা

বাসস্থান: নিরাপদ ও মনোরম পরিবেশে প্রাধিকার অনুযায়ী বাসস্থানপ্রাপ্তির সুযোগ পাবেন।

চিকিৎসা: সামরিক হাসপাতালগুলোয় উন্নতমানের চিকিৎসাপ্রাপ্ত হবেন। দুরারোগ্য ব্যাধির ক্ষেত্রে উন্নত চিকিৎসার প্রয়োজন হলে বিধিমোতাবেক দেশে ও দেশের বাইরে সুচিকিৎসার সুযোগ পাবেন।

সন্তানদের অধ্যয়ন: নিজ সন্তানদের জন্য সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত স্কুল/কলেজ ও প্রতিষ্ঠানগুলোয় যোগ্যতা অনুযায়ী অধ্যয়নের সুযোগ রয়েছে।

আবেদন যেভাবে: আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে এই ওয়েবসাইটে প্রবেশ করুন।

আবেদনের শেষ সময়: ২ আগস্ট, ২০২৫।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024