শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

দেশের বাজারে আজকের স্বর্ণ ও রুপার দাম (১৮ জুলাই)

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৮৮ পড়া হয়েছে

দেশের বাজারে আজকের স্বর্ণ ও রুপার দাম

দেশে চলতি বছর এখন পর্যন্ত ৪২ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এরমধ্যে ২৭ বারই দাম বাড়ানো হয়েছে। তবে সবশেষ গত ৭ জুলাই স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৫৭৫ টাকা কমানো হয়েছে। বাজুসের সবশেষ সমন্বয় করা দামেই শুক্রবার (১৮ জুলাই) দেশে স্বর্ণ ক্রয়-বিক্রয় চলছে।

দেশের বাজারে আজ স্বর্ণেরসমন্বয় করা দর অনুযায়ী, বর্তমানে দেশে ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৭০ হাজার ৫৫১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬২ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৩৯ হাজার ৫৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির ১ ভরি স্বর্ণের দাম নির্ধারিত রয়েছে ১ লাখ ১৫ হাজার ৩৯১ টাকা।

এদিকে গত ৭ জুলাই দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপা ২ হাজার ৮১১ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ১ হাজার ৭২৬ টাকায় বিক্রি হচ্ছে।

এর আগে গত বছর দেশের বাজারে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। এরমধ্যে ৩৫ বারই দাম বাড়ানো হয়েছিল। এছাড়া ২৭ বার কমানো হয়েছিল স্বর্ণের দাম।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024