শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

পা ছুঁতে না দিয়েই মিঠুনকে জড়িয়ে ধরলেন মোদি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১২২ পড়া হয়েছে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজনৈতিক সফরে দুর্গাপুরে যান, সেখানে অনুষ্ঠান সভামঞ্চে মোদির পাশে ছিলেন বিজেপির বড় নেতারা, সঙ্গে ছিলেন অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীও।

সেই অনুষ্ঠান মঞ্চে বক্তব্য শেষ করে নিজে থেকে উঠে মিঠুনের দিকে এগিয়ে যান নরেন্দ্র মোদি। দুজনে হাসিমুখে হাত মেলান। আর বিদায় জানানোর মুহূর্তেই ঘটল অপ্রত্যাশিত এক ঘটনা। মিঠুন চক্রবর্তী আচমকাই মোদির পা ছুঁয়ে প্রণাম করতে এগিয়ে যান।

কিন্তু সঙ্গে সঙ্গেই প্রধানমন্ত্রী তার কাঁধে হাত রেখে বাধা দিলেন। তিনি হাতের ইশারায় বুঝিয়ে দিলেন, তিনি এটা চান না। বরং পরম স্নেহে মিঠুনকে বুকে জড়িয়ে ধরলেন। এ সৌজন্যে মুগ্ধ হয়ে গেছে অনেকেই।

এদিকে অভিনেতার বয়স মোদির থেকে কয়েক মাস বেশি। দুজনেরই জন্ম ১৯৫০ সালে। তবে মিঠুনের জন্ম জুনে, আর মোদির সেপ্টেম্বরে। বয়সে ছোট প্রধানমন্ত্রীর প্রতি এমন শ্রদ্ধা দেখানো কি নিছক সম্মান, না কি রাজনৈতিক সৌজন্য—তা নিয়েও শুরু হয়েছে জোর আলোচনা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024