শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বিপিএল খেলার সুবিধা কাজে লাগাতে চায় পাকিস্তান

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১৩৮ পড়া হয়েছে

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শুরু থেকেই খেলছেন পাকিস্তানি ক্রিকেটাররা। শহিদ আফ্রিদি, শোয়েব মালিক থেকে শুরু করে বর্তমানের সাইম আইয়ুব-আবরার আহমেদরা নিয়মিত খেলছেন বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে। যে কারণে বাংলাদেশে কন্ডিশন বেশ পরিচিত পাক ক্রিকেটারদের। এই সবিধায় কাজে লাগাতে চায় পাকিস্তান দল।

রোববার (২০ জুলাই) তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ-পাকিস্তান। তার আগে আজ (শনিবার) মিরপুরে সংবাদ সম্মেলনে আসেন পাক অধিনায়ক সালমান আলি আগা।

এ সময় তিনি বলেন, ‘এটা (বিপিএল খেলার অভিজ্ঞতা) অবশ্যই গুরুত্বপূর্ণ। আমাদের বেশিরভাগ খেলোয়াড়ই বিপিএল খেলেছে, তাদের এখানে খেলার অভিজ্ঞতা আছে। তাদের অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগাভাগি করেছে, পরিকল্পনাও জানিয়েছে।’

কন্ডিশন প্রসঙ্গে পাক অধিনায়ক বলেন, ‘অবশ্যই কন্ডিশনের তো বড় ভূমিকা আছেই। তবে কন্ডিশন যেমনই হোক এর প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। যেখানেই যান না কেন, হোক বিশ্বের যেকোনো দেশে, শুধু মিরপুরে না, কন্ডিশন অবশ্যই (দুই দলের) লড়াইয়ে বড় ভূমিকা পালন করবে।’

বাংলাদেশ দলকেও বেশ সমীহ করছেন সালমান। তিনি বলেন, ‘এটা আমাদের জন্য অ্যাওয়ে কন্ডিশন। যেকোনো মাঠ, যেকোনো ভেন্যু এবং যেকোনো দেশেই বাংলাদেশ ভালো দল। বিশেষ করে ঘরের মাঠে খেলা হলে তো খুবই ভালো দল। আমরা জানি কী কী চ্যালেঞ্জ সামনে আসতে পারে। মাঠে নামতে আমরা এক্সাইটেড এবং চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024