শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

চুক্তির দাবিতে তেল আবিবে সমাবেশ করেছে হাজার হাজার ইসরায়েলি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৭৯ পড়া হয়েছে

গাজা উপত্যকার সকল জিম্মির মুক্তি নিশ্চিত করার জন্য একটি বিস্তৃত চুক্তির দাবিতে দাবিতে শনিবার (১৯ জুলাই) রাতে তেল আবিবের কেন্দ্রস্থলে বিক্ষোভ করেছে কয়েক হাজার ইসরায়েলি।

ইসরায়েলি ইয়েদিওথ আহরোনোথ পত্রিকা জানিয়েছে, চুক্তির দাবিতে বিক্ষোভকারীরা তেল আবিবের মধ্যাঞ্চলের হোস্টেজ স্কয়ার থেকে হায়ারকন স্ট্রিটে অবস্থিত মার্কিন দূতাবাস শাখার দিকে মিছিল করে।

সংবাদপত্রটি জানিয়েছে, বিক্ষোভকারীরা ব্যানার বহন করে এবং যুদ্ধের অবসান ও জিম্মিদের অবিলম্বে ফিরিয়ে দেওয়ার জন্য স্লোগান দেয়।

হামাসের কাছ থেকে মুক্তিপ্রাপ্ত প্রাক্তন জিম্মিরাও এই পদযাত্রায় অংশ নিয়েছিলেন বলে জানা গেছে। তারা ইসরায়েলি নেতাদের এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে একটি ব্যাপক চুক্তি চূড়ান্ত করার জন্য সরাসরি আবেদন জানিয়েছেন।

সংবাদপত্রটি আরও জানিয়েছে, উত্তরে সিজারিয়ার কারকুর জংশন এবং রথসচাইল্ড স্ট্রিটসহ অন্যান্য এলাকায় শত শত বিক্ষোভকারী একই রকম বিক্ষোভ করেছে।

গত ২১ মাসে যুদ্ধের অবসান ও বন্দী বিনিময়ের সুবিধার্থে ইসরায়েল এবং হামাসের মধ্যে একাধিক দফা পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

এদিকে, যুদ্ধবিরতির আন্তর্জাতিক আহ্বান প্রত্যাখ্যান করে ইসরায়েলি দখলদার বাহিনী ২০২৩ সালের শেষের দিক থেকে গাজায় এক নৃশংস আক্রমণ চালিয়ে যাচ্ছে, যার ফলে প্রায় ৫৯ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

অবিরাম বোমাবর্ষণ অঞ্চলটিকে ধ্বংস করে দিয়েছে। গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু ও তার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। গাজার ওপর যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলারও মুখোমুখি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024