শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

২০২৬ বিশ্বকাপের টিকিটের মূল্য প্রকাশ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১৫২ পড়া হয়েছে

২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে কেন্দ্র করে ফুটবল বিশ্বে জমে উঠছে উত্তেজনা। প্রথমবারের মতো তিন দেশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবলের সবচেয়ে বড় এই আসর, যেখানে অংশ নেবে ৪৮টি দেশ। বিশ্বকাপ শুরুর এক বছর আগেই ফিফা প্রকাশ করেছে বহুল প্রতীক্ষিত টিকিট মূল্য ও আবেদন প্রক্রিয়া।

ফিফার ঘোষণা অনুযায়ী, আগামী ১০ সেপ্টেম্বর ২০২৫ থেকে টিকিট সংগ্রহের জন্য প্রাথমিক আবেদন গ্রহণ শুরু হবে, যা চলবে ১৯ জুলাই ২০২৬—বিশ্বকাপ ফাইনালের দিন পর্যন্ত। টিকিট পাওয়া যাবে শুধুমাত্র fifa.com/tickets ওয়েবসাইটে। এজন্য প্রথমে ব্যক্তিগত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে ‘ফিফা আইডি’ তৈরি করতে হবে।

টিকিট কাটলেই খেলা দেখা যাবে না। খেলা দেখতে যেতে হলে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর ভিসা, ইমিগ্রেশন ও স্বাস্থ্য সংক্রান্ত নিয়মকানুন পূরণ করতে হবে। পাশাপাশি খেলার দিন প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখতে হবে।

টিকিট কিনতে যা লাগবে, ফিফা আইডি থাকা বাধ্যতামূলক, এজন্য fifa.com এ গিয়ে ব্যক্তিগত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। টিকিট থাকলেই খেলা দেখা যাবে না সংশ্লিষ্ট দেশগুলোর (যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো) ভিসা ও ভ্রমণ অনুমতিসহ প্রযোজ্য অন্যান্য নথিপত্রও সঙ্গে রাখতে হবে।

টিকিটের মূল্য (মার্কিন ডলারে এবং টাকায়)

ম্যাচ                         দাম (ডলার)                              টাকায় (প্রায়)
উদ্বোধনী ম্যাচ                $353–$706                        ৪২,৮২০–৮৫,৬০০ টাকা
গ্রুপ পর্ব ও শেষ ৩২        $82–$259                         ৯,৯০০–৩১,৪০০ টাকা
শেষ ১৬                      $118–$318                        ১৪,৩০০–৩৮,৫০০ টাকা
কোয়ার্টার ফাইনাল          $235–$49                         ২৮,৫০০–৫৯,৯০০ টাকা
সেমিফাইনাল              $412–$1,118                       ৪৯,৯০০–১,৩৫,৬০০ টাকা
ফাইনাল                     $706–$1,882                     ৮৫,৬০০–২,২৮,৩০০ টাকা

ভিআইপি ও হসপিটালিটি প্যাকেজের মূল্য
প্যাকেজ    ম্যাচ সংখ্যা    শুরু মূল্য
যুক্তরাষ্ট্র ভেন্যু সিরিজ    ৪–৯টি ম্যাচ    $8,275 (১০ লাখ ৩ হাজার ৮০০ টাকা)
যুক্তরাষ্ট্র চার ম্যাচ সিরিজ    ৪টি গ্রুপ ম্যাচ    $5,300 (৬ লাখ ৪২ হাজার ৯০০ টাকা)
ফলো মাই টিম প্যাকেজ    নির্দিষ্ট দলের গ্রুপ ম্যাচ    $6,750 (৮ লাখ ১৮ হাজার ৯০০ টাকা)

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, যুক্তরাষ্ট্রে ক্লাব বিশ্বকাপের পর এবার বিশ্বকাপের উত্তেজনা এক নতুন উচ্চতায় পৌঁছেছে। আমরা প্রত্যেক সমর্থককে প্রস্তুত থাকতে বলছি, যেন তারা কাঙ্ক্ষিত টিকিট ও আসন পেতে পারেন।

২০২৬ ফিফা বিশ্বকাপ মাঠে বসে দেখার পরিকল্পনা থাকলে এখনই প্রস্তুতি শুরু করুন নথিপত্র, ফিফা আইডি ও আর্থিক পরিকল্পনা মিলিয়ে তৈরি থাকুন ফুটবলের মহোৎসব উপভোগের জন্য। ২০২৬ সালের ১১ জুন পর্দা উঠবে ফিফা বিশ্বকাপের। চলবে ১৯ জুলাই পর্যন্ত। নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে হবে ফাইনাল।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024