শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

মেয়েকে ভর্তি করাতে চেয়েছিলেন মাইলস্টোনে, এটা চিন্তা করতে এখন কলিজা কাঁপছে তিশার

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৭৮ পড়া হয়েছে

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় সারা দেশে শোকের ছাড়া নেমে এসেছে।

এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে ছোট পর্দার অভিনেত্রী তাসনুভা তিশা কান্নায় ভেঙে পড়েন।

লাইভে তিশা বলেন, ‘আপনার যদি বাসায় থাকেন অথবা আপনাদের ওয়ার্কিং স্পেসে থাকেন অথবা যেখানে থাকেন চেষ্টা করবেন উত্তরাতে যে সমস্ত হাসপাতাল গুলোতে মাইলস্টোন স্কুলের ছোট ছোট বাচ্চাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

অভিনেত্রীর কথায়, আমার মনে হচ্ছে যে তারা আমার সন্তান। দোয়া করবেন বাচ্চাগুলোর জন্য আল্লাহ সবকিছু ঠিকঠাক রাখুক। এ বাচ্চাগুলো অনেক কষ্ট পাচ্ছে। আমার মেয়েকে ভাবছিলাম মাইলস্টোন ভর্তি করাবো, আমার এটা চিন্তা করতে এখন কলিজা কাঁপছে।

তিশার ভাষ্যে, ‘আমি আসলে কী করবো, কিছু করার নেই। আমি এখন একটা নাটকের শুটিংয়ে আছি, বসে থেকে একটার পর একটা নিউজ দেখছি। আমি এটা অনুভব করতে পারি, আমার নিজের বাচ্চারা আছে।’

প্রসঙ্গত, সোমবার দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। ভবনটিতে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুল শিক্ষার্থী ছিল বলে জানা গেছে। যাদের বেশিরভাগই হতাহত হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024