শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সিঙ্গাপুরে রেমিটার্স সম্মাননা পেলেন চাঁদপুরের সাখাওয়াত

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৬৮ পড়া হয়েছে

সিঙ্গাপুরে বাংলাদেশ রেমিটার্স সম্মাননা-২০২৫ এ ভূষিত হয়েছেন চাঁদপুরের কৃতী সন্তান ও ব্যবসায়ী সাখাওয়াত হোসেন (শরীফ)।

রোববার (২০ জুলাই) সিঙ্গাপুরের নভোটেল হোটেলের জেড বলরুমে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তার হাতে এই সম্মাননা তুলে দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর প্রবাসীদের অবদানের কথা তুলে ধরে বলেন, বৈধপথে রেমিট্যান্স পাঠানো দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। সরকার এ বিষয়ে নানা সুযোগ-সুবিধা চালু করেছে।

এ সময়ে অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল্লাহ, সৈয়দ আবু নাসের বখতিয়ার, সিঙ্গাপুরে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার ড. নজরুল ইসলাম, টাকরাল গ্রুপের চেয়ারম্যান ঘুরমেট সিং এবং সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ী, ব্যাংক ও রাষ্ট্রীয় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সিংগাপুরের এক্সচেঞ্জ হাউজগুলো এই অনুষ্ঠান আয়োজন করে। সাখাওয়াতকে প্রাইম এক্সচেঞ্জ হাউজ মনোনীত করা হয়, যা প্রাইম ব্যাংক লিমিটেডের একটি আন্তর্জাতিক রেমিট্যান্স প্রতিষ্ঠান।

উল্লেখ্য, সাখাওয়াত হোসেন (শরীফ) বর্তমানে সিঙ্গাপুর ভিত্তিক কোম্পানি কমেডিটি কানেক্ট প্রাইভেট লিমিটেড এর শাহজালাল ব্র্যান্ডের কান্ট্রি ম‍্যানেজার হিসেবে হিসেবে দায়িত্ব পালন করছেন।

সাখাওয়াত হোসেনের এই অর্জন শুধু চাঁদপুরের নয়, গোটা দেশের প্রবাসী উদ্যোক্তাদের জন্য অনুপ্রেরণা বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024