শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত রিমান্ডে

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৬৮ পড়া হয়েছে

এননটেক্স গ্রুপের নামে জনতা ব্যাংক থেকে ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় অর্থনীতিবিদ ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল বারকাতকে ২ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৩ জুলাই) বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মো. শাহজাহান মিরাজ তার তিন দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত দুই দিন মঞ্জুর করেন।

এর আগে গত ১০ জুলাই রাতে ধানমন্ডি থেকে ডিবি পুলিশ অধ্যাপক বারকাতকে গ্রেপ্তার করে। পরদিন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।

দুদকের দায়ের করা মামলায় বলা হয়েছে, এননটেক্স গ্রুপের ২২টি প্রতিষ্ঠানকে জনতা ব্যাংক থেকে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ২৯৭ কোটি ৩৮ লাখ টাকা ঋণ পাইয়ে দিয়ে তা আত্মসাৎ করা হয়। এ ঘটনায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, অধ্যাপক আবুল বারকাতসহ মোট ২৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মামলায় অভিযোগ রয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে মানিলন্ডারিং, জালিয়াতি ও অনিয়মের মাধ্যমে রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ করেছেন।

এ মামলার অন্যান্য উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন— সাবেক ডেপুটি গভর্নর আবু হেনা মো. রাজী হাসান, জনতা ব্যাংকের সাবেক এমডি আব্দুছ ছালাম আজাদ, সাবেক পরিচালক ড. জামাল উদ্দিন আহমেদসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও এননটেক্স সংশ্লিষ্ট বেশ কয়েকজন কর্মকর্তা।

অধ্যাপক আবুল বারকাত দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে হিউম্যান ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টারের প্রধান উপদেষ্টা হিসেবে যুক্ত আছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024