শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

টাকা ফেরত না দিলে রিজেন্টের ৫ পরিচালকে ১০০ কোটি জরিমানা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৩২৭ পড়া হয়েছে

আইপিও অর্থে বিধিবহির্ভূত বিনিয়োগের অভিযোগে রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডকে ৯০ কোটি টাকা ফেরত দিতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিক অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একইসঙ্গে যথা সময়ে অর্থ ফেরত না দিলে, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকসহ পাঁচ পরিচালকের প্রত্যেককে ২০ কোটি টাকা করে মোট ১০০ কোটি টাকা আর্থিক জরিমানা আরোপের সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।

মঙ্গলবার (২২ জুলাই) বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ৯৬৪তম কমিশন সভায় অন্যান্যের মধ্যে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বুধবার (২৩ জুলাই) বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানান হয়, রিজেন্ট টেক্সটাইল আইপিও সম্মতিপত্রের শর্ত ভঙ্গ করে ৮০ কোটি ১১ লাখ টাকা (সুদসহ) ব্যবহার করেছে, কোম্পানিটির সহযোগী প্রতিষ্ঠান লেগ্যাসি ফ্যাশন লিমিটেডের ৯৯ শতাংশ শেয়ার অধিগ্রহণ/ক্রয়ে ব্যবহার করেছে। এই বিনিয়োগ আইপিও প্রস্তাবে উল্লেখ না থাকায় তা সরাসরি বিনিয়োগকারীদের স্বার্থের পরিপন্থী বলে বিবেচিত হয়েছে।

এই অনিয়মের ফলে রিজেন্ট টেক্সটাইলকে ৩০ দিনের মধ্যে ৯০ কোটি টাকা আইপিও তহবিলে ফেরত দিতে হবে। নির্ধারিত সময়ে অর্থ ফেরত না দিলে ব্যবস্থাপনা পরিচালকসহ পাঁচ পরিচালকের বিরুদ্ধে জরিমানা কার্যকর হবে।

উক্ত অর্থ জমা প্রদান করতে ব্যর্থতায় রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকসহ কোম্পানীর ৫ জন পরিচালক যথা: ব্যবস্থাপনা পরিচালক সালমান হাবিব, পরিচালকগণ মো. ইয়াকুব আলী, মো. ইয়াসিন আলী, তানভীর হাবিব এবং মাশরুফ হাবিবকে ১০০ কোটি টাকা জরিমানা করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024