শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বার্ন ইউনিটে ৪০ জন দগ্ধ, ৫ জনের অবস্থা আশঙ্কাজনক

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ৬৯ পড়া হয়েছে

বার্ন ইউনিটে ৪০ জন দগ্ধ, ৫ জনের অবস্থা আশঙ্কাজনক

রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে প্রাঙ্গণে বিমান বিধ্বস্তের ঘটনায় এখনো পাঁচ জনের অবস্থা সঙ্কটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাদেরকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি রাখা হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) বিকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে এক সংবাদ সম্মেলনে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন এ কথা জানান।

ডা. নাসির উদ্দিন বলেন, এ ঘটনায় আজ শুক্রবার পরপর দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এখনও ৪০ জন ভর্তি রয়েছে। তাদের মধ্যে ক্রিটিক্যাল অবস্থা ৫ জনের। তাদেরকে আইসিইউতে রাখা হয়েছে। তাদের চাইতে একটু কম গুরুতর অর্থাৎ সিপিআর ক্যাটাগরিতে রয়েছে ১০ জন। ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে পোস্ট অপারেটিভ রয়েছে আরও ১০ জন এবং ক্যাবিনে রয়েছে ১৫ জন।

তিনি বলেন, যে কয়জনকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তাদের মধ্যে দুই জনের কিছুটা উন্নতি হয়েছে। যারা নিজে নিজে শ্বাস নিতে পারছে। এই ৪০ জন রোগীর মধ্যে আগামীকাল শনিবার ৪-৫ জন রোগীকে আমরা ছুটি দিতে পারবো।

ডা. নাসির বলেন, আজ সিঙ্গাপুর, চীন ও ভারতের চিকিৎসক দল আমাদের সঙ্গে এসব রোগীর বিষয়ে মিটিংয়ে বসেছিলেন। তারা রোগীদের দেখেছেনও।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024