শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

শেরপুর সীমান্তে ২১ রোহিঙ্গাকে ঠেলে দিল ভারত

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ৮২ পড়া হয়েছে

শেরপুর সীমান্তে ২১ রোহিঙ্গাকে ঠেলে দিল ভারত

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও সীমান্ত দিয়ে ২১ জন রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এদের মধ্যে ৫ জন প্রাপ্তবয়স্ক পুরুষ, ৫ জন নারী এবং ১১ জন অপ্রাপ্তবয়স্ক ও শিশু রয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে নাকুগাঁও সীমান্ত এলাকার ১১১৬ নম্বর মেইন পিলার দিয়ে তাদের পুশ-ইন করা হয়।

ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

৩৯ বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোহিঙ্গারা জানায় ২০১৭ সালে কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্প থেকে ভারতে যায় তারা। জম্মু কাশ্মীরে হোটেল ও বাসা-বাড়িতে কাজ করতো তারা। মাস খানেক আগে তাদের আটক করে দেশটির পুলিশ। আটককৃত রোহিঙ্গাদের দেয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে বলেও জানিয়েছে বিজিবি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024