শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

হঠাৎ নয়, সাজানো পথেই সিনেমায় এসেছি: সাবিলা নূর

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৭১ পড়া হয়েছে

হঠাৎ নয়, সাজানো পথেই সিনেমায় এসেছি: সাবিলা নূর

নাটকের অভিনেত্রী সাবিলা নূর। গত কুরবানি ঈদে তার সিনেমায় অভিষেক হয়। প্রথম সিনেমা ‘তাণ্ডব’ দিয়ে নায়িকা হিসাবে খুব একটা আলোচনায় আসতে পারেননি। প্রথম সিনেমা ছিল তার কাছে অগ্নিপরীক্ষার মতো। তবে সে পরীক্ষায় পুরো নম্বর নিয়ে পাশ করেছেন এটি বলা না গেলেও, কিছুটা উতরে গেছেন।

কারণ, এতে সাবিলা কাজ করেছেন শাকিব খানের বিপরীতে। তাই সিনেমাটি আলোচনায় ছিল। সেক্ষেত্রে ফ্লপ তকমা পাওয়া থেকে বাঁচলেন এ নায়িকা। ঈদে মুক্তিপ্রাপ্ত এ সিনেমার প্রচার-প্রচারণায়ও তিনি ছিলেন বেশ ব্যস্ত।

তবে সিনেমা মুক্তির প্রায় দুই মাস পার হয়ে গেলেও তার নতুন কোনো কাজের খবর আর পাওয়া যায়নি। তাছাড়া এ নায়িকা বর্তমানে যুক্তরাষ্ট্রে অবকাশযাপনে রয়েছেন।

এদিকে এর আগেও নাটকের একাধিক অভিনেত্রীকে দুই-একটি বাণিজ্যিক সিনেমায় অভিনয় করতে দেখা গেলেও, তাদের কাউকেই নিয়মিত পাওয়া যায়নি। সে হিসাবে ১৭ জুলাই ২০২৫ তারিখে যুগান্তরে সাবিলাসহ নাটকের আরও তিন নায়িকাকে নিয়ে একটি সংবাদ প্রকাশ করা হয়। যার শিরোনাম ছিল ‘সিনেমায় তাদের ভবিষ্যৎ কী?’ এ বিষয়ে এবার জবাব দিয়েছেন সাবিলা।

তিনি জানান, পরিকল্পনা করেই তিনি সিনেমার অঙ্গনে পা রেখেছেন। সিনেমায় তিনি বেড়াতে আসেননি। বছরে কমপক্ষে দুটি সিনেমায় কাজ করার ইচ্ছা তার। সাবিলা বলেন, ‘নিজের পারফরম্যান্স দেখানোর জন্য একজন শিল্পীর কাছে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম সিনেমা। কারণ নাটকে সময়ের একটা বিষয় থাকে।

দুই থেকে তিন দিন কিংবা বড় বাজেটের নাটক হলে সর্বোচ্চ ছয়-সাত দিনে নাটকের শুটিং শেষ করতে হয়। কিন্তু সিনেমায় চরিত্র অনুযায়ী নিজেকে প্রস্তুত করতে লম্বা সময় পাওয়া যায়। শুটিংও হয় সময় নিয়ে। তাই অভিনেত্রী হিসাবে আমার কাছে সিনেমা খুব ভালো প্ল্যাটফর্ম। আমি চাই এখানে নিয়মিত হতে।’

তিনি আরও বলেন, ‘গত কয়েক বছর দর্শক প্রতি উৎসবেই আগ্রহ নিয়ে সিনেমা দেখছে। এ বিষয়টি আমাকে সিনেমার প্রতি আরও উৎসাহিত করেছে। আমার মনে হয়, সিনেমার খুব ভালো একটা সময় এসেছে। ভবিষ্যতে আরও ভালো সময় আসবে। ভিন্ন ধরনের গল্পের সিনেমা তৈরি হবে। সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে আমি খুব আশাবাদী।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024