শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সিনেমার মঞ্চে অপ্রীতিকর ঘটনা, প্রযোজককে জুতাপেটা অভিনেত্রীর

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৭৭ পড়া হয়েছে

সিনেমার মঞ্চে অপ্রীতিকর ঘটনা, প্রযোজককে জুতাপেটা অভিনেত্রীর

এ বছর কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লকেট গলায় ঝুলিয়ে নজর কেড়েছিলেন অভিনেত্রী রুচি গুজ্জার। বেশ আলোচনায় উঠে এসেছিলেন এ অভিনেত্রী। তবে এবার একেবারে ভিন্ন কারণে শিরোনামে তিনি। মুম্বাইয়ের এক সিনেমা হলে প্রকাশ্যে প্রযোজক করণ সিং চৌহান ও অভিনেতা মান সিংয়ের ওপর চড়াও হয়ে বেধড়ক জুতাপেটা করেছেন রুচি!

সেই ঘটনার ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, তর্কাতর্কির মাঝেই হঠাৎ ক্ষেপে গিয়ে প্রযোজক করণকে জুতা দিয়ে মারতে থাকেন রুচি। উপস্থিত দর্শকরা হতভম্ব! কেউ কেউ ভিডিও করে ফেলেন মুহূর্তটি, আর সেটিই এখন ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, একটি স্পেশাল স্ক্রিনিং চলাকালে প্রযোজক ও অভিনেতা সেখানে ছিলেন। রুচি একদল বিক্ষোভকারী নিয়ে সিনেমা হলে ঢুকে সরাসরি চড়াও হন তাদের ওপর।

বিক্ষোভকারীদের হাতে প্রযোজকদের ছবিসহ প্ল্যাকার্ড, যার মুখে লাল ক্রস চিহ্ন। হলজুড়ে তখন স্লোগান, স্লোগান আর উত্তেজনা। কিন্তু কেন এত ক্ষোভ?

রুচির দাবি, গত বছর প্রযোজক চৌহান তাকে সহ-প্রযোজক হওয়ার প্রস্তাব দেন এক হিন্দি ধারাবাহিকের জন্য। ‘এসআর ইভেন্ট অ্যান্ড এন্টারটেইনমেন্ট’ নামে নিজের প্রযোজনা সংস্থা থেকে লাখ লাখ টাকা চৌহানের অ্যাকাউন্টে পাঠান রুচি।

কথা ছিল, ধারাবাহিকটি ‘সনি টিভি’তে সম্প্রচারিত হবে। কিন্তু এক বছর পেরিয়ে গেলেও ধারাবাহিকের কোনো খবর নেই! উল্টো রুচির টাকায় প্রযোজক বানিয়েছেন ‘সো লং ভ্যালি’ নামের একটি সিনেমা, যা মুক্তি পাচ্ছে ২৭শে জুলাই!

অভিযোগ রয়েছে, টাকা ফেরত চাইলে উল্টো হুমকি দিয়েছেন চৌহান। তাই আর কোনো উপায় না দেখে প্রকাশ্যেই ‘জুতা জবাব’ দিলেন অভিনেত্রী! ২৫ লক্ষ রুপি প্রতারণার অভিযোগে প্রযোজকের বিরুদ্ধে মামলা করেছেন রুচি। প্রমাণ হিসেবে ব্যাংক লেনদেনের নথি আদালতে জমা দিয়েছেন বলেও জানিয়েছেন গণমাধ্যমকে।

তবে পুরো ঘটনাকে ‘পাবলিসিটি স্টান্ট’ হিসেবে উড়িয়ে দিয়েছেন অভিনেতা ও প্রযোজক মান সিং। তার দাবি, রুচি ছবিটির মুক্তি ঠেকাতে চেয়েছিলেন। আদালতের অনুমতি পেয়ে ছবি মুক্তি পেতেই তিনি ক্ষোভ ঝেড়েছেন।

সিনেমার প্রিমিয়ারে এভাবে প্রকাশ্যে হট্টগোল ও মারধরের ঘটনায় বলিউডে চলছে ব্যাপক আলোচনা। এখন দেখার বিষয়, আইনত এই ঘটনার কী পরিণতি হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024