শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

জাকির খানের নেতৃত্বে গঠিত জাতীয় বেতন কমিশন-২০২৫

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৯৩ পড়া হয়েছে

জাকির খানের নেতৃত্বে গঠিত জাতীয় বেতন কমিশন-২০২৫

সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, অর্থলগ্নি প্রতিষ্ঠান, সরকারি বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানে কর্মরতদের নতুন বেতন কাঠামো নির্ধারণে ‘জাতীয় বেতন কমিশন-২০২৫’ গঠন করেছে সরকার। কমিশনের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান।

রোববার (২৭ জুলাই) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়।

সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ১৫ অনুযায়ী প্রজাতন্ত্রের আওতাধীন কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণে ‘জাতীয় বেতন কমিশন, ২০২৫’ গঠনের কথা প্রজ্ঞাপনে জানানো হয়।

কমিশনের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান। পূর্ণকালীন সদস্য হিসেবে রয়েছেন— সাবেক সচিব ড. মোহাম্মদ আলী খান, সাবেক হিসাব মহানিয়ন্ত্রক মো. মোসলেম উদ্দীন, এবং সাবেক রাষ্ট্রদূত মো. ফজলুল করিম।

এছাড়া, খণ্ডকালীন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন ১৫ জনেরও বেশি সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা, শিক্ষাবিদ, নিয়ন্ত্রক ও ব্যবসায়ী প্রতিনিধিরা।

উল্লেখযোগ্য নামের মধ্যে আছেন— সাবেক মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক আহমেদ আতাউল হাকিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. মাকছুদুর রহমান সরকার, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো হাবিবুর রহমান, বিআইডিএস মহাপরিচালক অধ্যাপক এ কে এনামুল হক, এফবিসিসিআই সভাপতি প্রমুখ।

কমিশনের সদস্যসচিব হবেন জনপ্রশাসন মন্ত্রণালয় মনোনীত একজন সচিব বা অতিরিক্ত সচিব। কমিশন প্রয়োজন অনুযায়ী আরও সদস্য কো-অপ্ট করতে পারবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024