শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

জ্বালানি ও পোশাকে বড় বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে চীনা উদ্যোক্তারা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১২৭ পড়া হয়েছে

জ্বালানি ও পোশাকে বড় বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে চীনা উদ্যোক্তারা

বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগে ব্যাপক আগ্রহ দেখিয়েছেন চীনের ব্যবসায়ীরা। বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি, তৈরি পোশাক (RMG), স্বাস্থ্যসেবা ও কনজিউমার ইলেকট্রনিকস খাতে তারা আগ্রহী বলে জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।

চীনের সাংহাই ও গুয়াংজুতে ২০ থেকে ২৬ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত বিনিয়োগ প্রচার কার্যক্রমে এ আগ্রহ প্রকাশ করেন চীনা বিনিয়োগকারীরা। বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিডা ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

২১ জুলাই সাংহাইয়ে বাংলাদেশ দূতাবাস ও বিডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত বিনিয়োগ সেমিনারে অংশ নেন শতাধিক চীনা বিনিয়োগকারী।
এই সেমিনারের পাশাপাশি প্রতিনিধি দলটি চীনের দুই শহরের ২৫টিরও বেশি কোম্পানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করে, যেখানে বাংলাদেশে নতুন ও সম্প্রসারিত বিনিয়োগ নিয়ে আলোচনা হয়।

বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক মাহমুদ বলেন, “চীনা কোম্পানিগুলোর সক্রিয় অংশগ্রহণ ও ইতিবাচক মনোভাব আমাদের আশাবাদী করেছে। আমরা এই সফরের মাধ্যমে বাংলাদেশের সাম্প্রতিক নীতিগত অগ্রগতি, মুদ্রার স্থিতিশীলতা ও বিনিয়োগ প্রক্রিয়ার সরলীকরণ তুলে ধরেছি।”

এই সফরকালে পূর্ব এশিয়ায় বিডার প্রথম আন্তর্জাতিক কার্যালয় স্থাপনের বিষয়ে প্রাথমিক আলোচনা হয়। এতে ওই অঞ্চলে বিনিয়োগ সহায়তা ও প্রচার কার্যক্রম আরও জোরদার করা সম্ভব হবে।

বিডার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই সফর শুধু বিনিয়োগ নয়, বরং চীনের শীর্ষ ব্যবসায়ী সংগঠন ও প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে ভবিষ্যৎ সহযোগিতারও নতুন দ্বার উন্মোচন করেছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024