শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সিটি ব্যাংকের চেয়ারম্যান হলেন হোসেন খালেদ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৫৩ পড়া হয়েছে

সিটি ব্যাংকের চেয়ারম্যান হলেন হোসেন খালেদ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি সিটি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের আজকের সভায় পরিচালক হোসেন খালেদকে ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়েছে।

রোববার (২৭ জুলাই) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

হোসেন খালেদের আগে ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন পারটেক্স ষ্টার গ্রুপের চেয়ারম্যান আজিজ আল কায়সার।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আনোয়ার গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক হোসেন খালেদ সিটি ব্যাংকের একজন উদ্যোক্তা পরিচালক। সাত বছর তিনি এ ব্যাংকের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটি এবং ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির সদস্য। তিনি ব্যাংকের অঙ্গপ্রতিষ্ঠান সিটি ব্রোকারেজ লিমিটেড এবং সিটি হংকং লিমিটেডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

হোসেন খালেদের পিতা আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা প্রয়াত আনোয়ার হোসেন ছিলেন সিটি ব্যাংকের একজন অন্যতম প্রধান উদ্যোক্তা পরিচালক। আনোয়ার হোসেন চার মেয়াদে সিটি ব্যাংকের চেয়ারম্যান ছিলেন।

হোসেন খালেদ ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির চার মেয়াদে নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি  বাংলাদেশ বেটার বিজনেস ফোরামের কো-চেয়ারম্যান ও ইন্টারপ্রেনিয়ার্স অর্গানাইজেশন বাংলাদেশ চ্যাপ্টারের প্রতিষ্ঠাতা সভাপতি। থেকে আন্তর্জাতিক ব্যাংকিংয়ে এমবিএ সম্পন্ন করেন।

শিক্ষাজীবনে, তিনি যুক্তরাষ্ট্রের ওহাইও রাজ্যের ইউনিভার্সিটি অব টোলেডো থেকে অ্যাকাউন্টিংয়ে বিবিএ এবং টেক্সাসের টেক্সাস এন্ড এম ইউনিভার্সিটি থেকে আন্তর্জাতিক ব্যাংকিংয়ে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024